চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 18, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির ফুটবলার গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্টহামকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানচেস্টার সিটির। সিটিজেনদের শিরোপাদৌড়ে টিকে থাকার নেপথ্যে দুর্দান্ত করেছেন ফিল ফোডেন। তার পারফরম্যান্সের পুরস্কারও পেলেন এই ইংলিশ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন ম্যানসিটি উইঙ্গার।

চলতি মৌসুমে পেপ গার্দিওলার আস্থাতেই ছিলেন ফোডেন। আস্থার প্রতিদানও দিয়েছেন। ৩৪ ম্যাচে সিটির জার্সিতে নেমে ২৫ গোলে সরাসরি অবদান রেখেছেন। নিজে গোল করেছেন ১৭টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি। মনোমুগ্ধকর পারফরম্যান্সে চলতি মাসে দ্বিতীয়বার সেরার স্বীকৃতি পেলেন ফোডেন। মাসের শুরুতে ইংল্যান্ডের ফুটবল লেখক সমিতির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০২৩-২৪ প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৮ জন। ফুটবলপ্রেমী ও ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেলের ভোটে ফোডেন পেছনে ফেলেছেন সবাইকে। তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটি সতীর্থ আর্লিং হলান্ড, নিউক্যাসলের আলেক্সান্দার ইসাক, আর্সেনালের মার্টিন ওডেগার্ড ও ডেকলান রাইস, চেলসির কোল পালমার, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স।

রোববার মৌসুমের শেষ দিনে ওয়েস্টহামের বিপক্ষে জিতলেই প্রথম দল হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে সিটি। একইসঙ্গে কীর্তি গড়বেন ফোডেন নিজেও। ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতবেন ২৩ বর্ষী তারকা।

প্রিমিয়ার লিগের মৌসুম সেরার স্বীকৃতি পেয়ে গর্বিত ফোডেন। বলছেন, ‘এই পুরস্কার আমার কাছে এমন এক অর্জন, যা নিয়ে আমি খুবই গর্বিত। প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ হিসেবে সমাদৃত। অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে মনোনীত হতে পেরে আমি আনন্দিত। সব মিলিয়ে এই মৌসুমে আমি যেভাবে খেলেছি, তাতে খুব খুশি এবং এটা ভেবে খুব আনন্দিত যে মৌসুমজুড়ে গোল করা ও গোলে সহায়তায় অবদান রাখতে পেরেছি।’

‘আমি সিটির সব স্টাফ, কোচ এবং বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ, তাদের ছাড়া এটা সম্ভব হতো না। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

Tags: প্রিমিয়ার লিগফোডেনবর্ষসেরাম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

সাংবাদিকদের প্রবেশ বিষয়ে অবস্থান স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক

Next Post

বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বিএনপি দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপটে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী

মামুনুল হোসেন ডিবি কার্যালয়ে গিয়েছেন, সাংবাদিকরা তার সঙ্গে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন হেফাজতের সাবেক নেতা মামুনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT