চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরাগ নদে বেইলি সেতু নির্মাণের দাবিতে ফ্লাইওভার অবরোধ

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
3:28 অপরাহ্ন 25, আগস্ট 2025
in গাজীপুর, জনপদ
A A
জনগণের বিক্ষোভের কারণে তুরাগ নদে অবরোধ, জনসমাগম ব্যাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

গাজীপু‌রের টঙ্গী‌ ও ঢাকার আব্দুল্লাহপুরের সংযোগ তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা।

আজ সোমবার ২৫ আগস্ট সকাল ১০টায় তারা এই সড়ক অবরোধ করেন।

প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে ফ্লাইওভারের ওপর দুপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। পরে বেলা ১১টায় অবরোধ তুলে নেন তারা। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব‌্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ বাজা‌রের ক‌য়েকশ ব‌্যবসায়ী ও এলাকাবা‌সী উপস্থিত  ছিলেন।

এসময়য় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা বলেন, প্রা‌চীনকাল থে‌কে টঙ্গী বাজার বাংলা‌দে‌শের একটা ঐতিহ্যবাহী ব‌্যবসাকেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারণে ব‌্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হ‌চ্ছেন, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে। তাই সরকারের নিকট টঙ্গী বাজার ও এলাকাবাসীর জোর দা‌বি, তুরাগ ন‌দের ওপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ ক‌রা হয়। এসময় বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধনে উপস্থিত সবাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

উপ-বিভাগীয় প্রকৌশলী (টঙ্গী উপ-বিভাগ) আনোয়ার হোসেন খান  বলেন, ‘এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি তাদেরকে অবহিত করব।

এর আগে ১ মার্চ একই দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর সড়ক অবরোধ করে মানববন্ধন ক‌রেন টঙ্গী বাজারের ব‌্যবসায়ীরা।

Previous Post

যানবাহন চলাচলের ভিত্তিতে সড়ক সংস্কার করা হবে: সড়ক পরিবহন উপদেষ্টা

Next Post

মিয়ানমারের গণহত্যা দিবসে রোহিঙ্গাদের মিছিল ও সমাবেশ

Next Post
রোহিঙ্গাদের মিছিল ও সমাবেশের ছবি, মিয়ানমার গণহত্যা দিবসের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের গণহত্যা দিবসে রোহিঙ্গাদের মিছিল ও সমাবেশ

প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাবের আলোচনায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে গুরুত্বারোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT