চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে আসুন বৃহত্তম ফুলের রাজ্য গদখালী

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:51 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in জনপদ, যশোর
A A
গদখালী ফুলের রাজ্য, সুন্দর ফুলের গাছ ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

এ রাজ্যে কেবলই নানান ফুলের সমাহার। চারপাশের মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল। আর সেই ফুলের শোভা দেখতে এখন কত যে মানুষ ভীড় করে তা স্বচক্ষে না দেখলে বোঝা দায়। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ‘গদখালী’ ইউনিয়ন বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বত্র খ্যাত। ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালী এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

গদখালী ফুলের রাজ্যে বিভিন্ন রঙের ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলের মৌসুমে তাই পরিবার পরিজন নিয়ে গদখালী ফুলের মাঠ দেখা, পিকনিক করা রেওয়াজে পরিণত হয়েছে। দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। একসময় হয়ত কারো ধারণাতেই ছিল না এদেশে এমন করে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হতে পারে। কিন্তু ‘গদখালী’ এখন এক অনন্য উদাহরণ।

‘গদখালী’ নামটি উচ্চারিত হলে তাই আমাদের চোখের সামনে ভেসে উঠে রং বেরঙের ফুলের মাঠ। বিয়ে, জন্মদিন যায় বলুন না কেন এখন সবখানেই গদখালীর ফুলের বড় বেশি কদর। আর তাই শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল ক্রেতারা ছুটে চলেন গদখালীতে।

গদখালির ঝিকরগাছা উপজেলার একটি ইউনিয়নের নাম। এই ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার একর জমিতে এখন ফুলের চাষ হয়। দেশী-বিদেশী নানান জাতের ফুল চাষ হয়। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, লিলিয়াম থেকে শুরু করে জারবেরা, গ্লাভিওলাস সব ধরনের ফুলের চাষ হয়। ফুলের বার্ষিক বাজারটাও এখন অনেক বড়।

গদখালী ফুলের বাগানে একজন ব্যক্তি ফুলের মধ্যে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিবিদদের মতে, এখানে নানান জাতের ফুলের বার্ষিক বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি। গদখালির ফুল যে শুধু এখন আমাদের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে তা নয় এখানে উৎপাদিত ফুলের কদর বিদেশেও। তাই ফুল ব্যবসায়ীরা এখানে উৎপাদিত ফুল বিভিন্ন দেশেও রফতানি করছে।

বিবিসি সূত্রে জানা যায়, গদখালিতে প্রথম ফুল চাষের প্রচলন করেন কৃষক শের আলী সরদার। চার দশক আগে তিনিই ফুল চাষের সূচনা করেন। কৃষক শের আলী এরশাদ আমলের প্রারম্ভে প্রথম রজনীগন্ধা চাষ করেন এক বিঘা জমিতে। শের আলীর দেখাদেখি আরও অনেকেই চাষ শুরু করেন। আর এভাবেই বিস্তৃত হয় ফুলের চাষ। গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে রজনীগন্ধা, গোলাপের বিমোহিত গন্ধ।

গদখালী ফুলের বাগানে একজন নারী ফুলের মাঝে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর শহর থেকে গদখালী ২৫ কিলোমিটার দূরে। যশোর-বেনাপোলের রাস্তা ধরে যেতে হয়। মূলত গদখালীর উইকিপিডিয়ার মতে, দেশের মোট উৎপাদিত ফুলের ৭০% উৎপাদিত হয় গদখালিতে। এখানে ছয় হাজার চাষী এবং ৫০ হাজার মানুষ বিভিন্নভাবে ফুল ব্যবসায়ের সাথে জড়িত। গদখালির উল্লেখযোগ্য গ্রামের মধ্যে রয়েছে বারবাকপুর, বোধখানা, কামারপাড়া, ফতেপুর, জায়রনগর, পটুয়াপাড়া, বেনেয়ালি। এসব গ্রামের সর্বত্রই ফুলের চাষ হয়।

এখন গদখালির মাঠে মাঠে ফুল ফুটেছে। আর এই ফুল দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভীড় করছেন গদখালীতে। আনন্দ  উপভোগে গদখালীর সকাল-বিকেলটা এখন ভীষণ রকম রঙিণ। ফুল চাষ ঘিরে এখানে এখন এক ধরনের পর্যটন কেন্দ্রও গড়ে উঠেছে। রাস্তার দুপাশে বিভিন্ন রেষ্টুরেন্টের পাশাপাশি ছোট ছোট বিনোদন কেন্দ্রও গড়ে উঠেছে। যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রাইডারসহ অন্যান্য ব্যবস্থা রয়েছে। তবে ফুলের মাঠ দেখার জন্য এখন উদ্যোক্তা বা চাষীদের নির্ধারিত ফি দিতে হয়।

গাছের জন্য অনুমতি ছাড়া সেলফি তোলা নিষেধ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাপ, জারবেরা, লিলিয়াম- এসব ফুলের বাগানে প্রবেশ করতে হলে গড়ে ১০ থেকে ২০ টাকা ফি দিতে হয়। ফি দেওয়ার পর যে কেউ ফুলবাগান ঢুকে প্রাণভরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। এখানে ফুলের চারাও পাওয়া যায়। রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন নার্সারি। নার্সারিতে প্রবেশ করতে গেলেও নির্ধারিত ফি দেওয়া লাগে।

মূলত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারিত মাসে গদখালীতে দর্শণার্থীদের বিপুল ভীড় জমে উঠে। এখনে গেলে আপনি অবাক না হয়ে পারবেন না। মাঠে মাঠে ফুল আর ফুল। আর চারপাশে ফুলপ্রেমিকদের আনাগোণা। এই বৃহত্তম ফুলের রাজ্যে গেলে আপনার মন আরও প্রাণময় হয়ে উঠবে তা নিশ্চিত বলা যায়।

Tags: গদখালীপর্যটনপর্যটন কেন্দ্রফুলযশোর
Previous Post

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের অনুসন্ধান কাজ শেষ

Next Post

নারীদের অধিকার রক্ষার আলোচনা করতে কাবুল পৌঁছেছে জাতিসংঘের টিম

Next Post
জাতিসংঘের লোগো সহ অফিস ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের অধিকার রক্ষার আলোচনা করতে কাবুল পৌঁছেছে জাতিসংঘের টিম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথভাবে মানবপাচার প্রতিরোধে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচার রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT