চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পাঁচ ওভারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 14, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে আম্পায়ার ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্লোরিডায়। মঙ্গলবার শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ ভেস্তে যাওয়ার পর শুক্রবার যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচেও প্রভাব ফেলেছে টানা বৃষ্টি। ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় এখনও গড়ায়নি মাঠের লড়াই। ম্যাচ ভেস্তে গেলে কপাল পুড়ত পাকিস্তানের। সুপার এইটে যাওয়ার সম্ভাবনার শেষটুকুও ভেস্তে যেত তাদের। পাকিস্তানের জন্য অবশ্য সুসংবাদ দিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ গড়াবে ওভার কমিয়ে। তাতে অন্তত ম্যাচের ফলাফল অবধি আশা বাঁচিয়ে রাখার সুযোগ পাচ্ছে বাবর আজমের নেতৃত্বাধীন দল, পরে আশাটা দীর্ঘও হতে পারে যদি যুক্তরাষ্ট্র হারে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়ানোর কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়াল্যান্ড ম্যাচ। সাড়ে ১০টা বাজছে, এখনও গড়ায়নি টস। সবশেষ পরিস্থিতি অনুযায়ী, বৃষ্টি নেই ফ্লোরিডার আকাশে। পরবর্তী সময়ে বৃষ্টি না নামলে বাংলাদেশ সময় রাত ১২টা ১৬ মিনিটে লড়াই গড়াবে। পাঁচ ওভারের ম্যাচ খেলবে দুদল।

যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। সুপার ওভারে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৬ রানে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেলেও ২ পয়েন্ট নিয়ে টেবিলে পিছিয়ে আছে দলটি। তিন ম্যাচে তিন জয়ে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের। দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। আইরিশদের বিপক্ষে যুক্তরাষ্ট্র জয় পেলে কিংবা ম্যাচ বাতিল হলে সুপার এইটে সরাসরি পা রাখবে সহ-আয়োজক দেশটি। তাতে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও লাভ হবে না পাকিস্তানের।

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ আজ যদি গড়ায়ও, পাকিস্তানের ঝুঁকি থাকছেই, তাদের পরবর্তী ম্যাচও একই মাঠে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইরিশদের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

Tags: আয়ারল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪ফ্লোরিডাযুক্তরাষ্ট্র২৪
Previous Post

ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি’র চুক্তি স্বাক্ষর

Next Post

বিশ্বকাপ শেষ পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

Next Post
ক্রিকেট মাঠে প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়রা, দর্শকদের জন্য প্রস্তুত স্টেডিয়াম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শেষ পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

সিনেমা 'ফিমেল ৪' এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে 'বয়কট' রব, প্রেক্ষাগৃহে 'ফিমেল ৪' দেখে উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT