চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরত গেল বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারের সাড়ে ১২ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 14, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী, শিক্ষা
A A
বন্যার পানিতে ডুবে গেছে স্কুল ভবন, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভয়াবহ বন্যা

২০২৪ সালের ফেনীর ৬ উপজেলায় ৩১৪টি ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভয়াবহ বন্যায় মেরামত ও সংস্কারের জন্য ১২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ৮১২ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৩০টি বিদ্যালয় মেরামত ও সংস্কার কাজে ৩১ লাখ ৭৩ হাজার ৩৩৪ টাকা ব্যয় হলেও বাকী ২৮৪টি বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য ১২ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ৪৭৮ টাকা কাজ না হওয়ায় ফেরত গেছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় উপজেলা প্রকৌশলী মেরামত কাজে অনীহা প্রকাশ করেন। যার কারনে বরাদ্দকৃত টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফেরত চলে যায়।সময়মত টেন্ডার আহ্বান না করার কারণে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বরাদ্দকৃত টাকা পাওয়ার পর সময়মতো ২৮৪ বিদ্যালয়ের সংস্কার কার্যক্রম শুরু না করায় টাকা ফেরত চলে যায়। ১ লাখ ৫০ হাজার টাকার নিচে বরাদ্দ পাওয়া ৩০টি বিদ্যালয় মেরামতের কাজ সম্পন্ন করেছে।

২৮৪টি বিদ্যালয় ১ লাখ ৫০ হাজার টাকার অধিক বরাদ্দ পাওয়ায় মেরামতের কাজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রকৌশলীকে পত্র প্রেরণ করেন।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় উপজেলা প্রকৌশলী মেরামত কাজে অনীহা প্রকাশ করেন। যার প্রেক্ষিতে ২৮৪টি বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফেরত চলে যায়। সময়মতো টেন্ডার আহবান না করার কারণে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই টাকা ব্যয় করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীতে ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৫টি বিদ্যালয় মেরামতের জন্য ৫ কোটি ২ লাখ ২৬ হাজার ৫১৪ টাকা বরাদ্দ আসে।

৫টি বিদ্যালয় ৫ লাখ ৬২ হাজার ১৫৯ টাকা মেরামত কাজে ব্যয় করেছে এবং ১১০টি বিদ্যালয়ের মেরামত ও সংস্কারে ৪ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ টাকা ফেরত চলে গেছে।

দাগনভূঞা উপজেলায় ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গত বছরের বন্যায় ১৬টি বিদ্যালয়ের আসবাবপত্রসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের জন্য ৭৬ লাখ ১১ হাজার ৯৬০ টাকা বরাদ্দ আসে।

মেরামতের কাজ বাস্তবায়নের জন্য দাগনভূঞা উপজেলা প্রকৌশলীর কোনো সহযোগিতা না পাওয়ায় বরাদ্দকৃত টাকা ফেরত চলে যায়। সোনাগাজী উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০২টি বিদ্যালয় মেরামতের জন্য ২ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৯৪১ টাকা বরাদ্দ আসে। এর মধ্যে ২৫টি বিদ্যালয় ২৬ লাখ ১১ হাজার ১৭৫ টাকা মেরামত কাজে ব্যয় করেছে। ৭৭টি বিদ্যালয়ের মেরামতের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৭৬৬ টাকা ফেরত চলে যায়।

ছাগলনাইয়া উপজেলায় ৭৮টি বিদ্যালয়ের মধ্যে ৬৫টি বিদ্যালয় মেরামতের জন্য ৩ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৯৭৮ টাকা, পরশুরাম উপজেলায় ৭টি বিদ্যালয়ের জন্য ২৯ লাখ ৫৮ হাজার ৮৭৫ টাকা এবং ফুলগাজী উপজেলায় ৯টি বিদ্যালয়ের জন্য ৫৫ লাখ ৭৬ হাজার ৫৪৬ টাকা ফেরত চলে যায়।

ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, সময় কম থাকায় এই বরাদ্দকৃত টাকা কাজে লাগানো যায়নি। এতে বিদ্যালয়গুলো পাঠদানের উপযোগী হয়ে ওঠেনি। অনেক শিক্ষক বাধ্য হয়ে নিজ পকেটের টাকা খরচ করে জরুরি সংস্কার কাজ করেছেন, যা ফেরত পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, বরাদ্দ বাস্তবায়নে দরপত্র করার মতো সময় ছিল না বলেই টাকা ফেরত গেছে। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই আগামী বছরে টাকা পুনরায় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ বলেন, গত বছর টাকা শেষ হওয়ার আগেই এই বরাদ্দ আসে। সময় কম হওয়ায় টাকা ব্যয় সম্ভব হয়নি। তবে তা বছরের শুরুতে আসলে বা মেয়াদ বৃদ্ধি করলে তা সংস্কারে ব্যবহৃত হত।

তিনি আরও জানান, দেড় লাখ টাকার কম বরাদ্দ হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি খরচ করতে পারে। এর বেশি হলে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে ব্যয় করতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক বলেন, প্রাথমিক বিদ্যালয় মেরামত ও সংস্কার কাজের বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ার কথা জানা নেই। এই বিষয়ে তার সাথে কেউ যোগাযোগ করেননি এবং বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ার বিষয়টি শিক্ষা কর্মকর্তা জানেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা বলেন, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আশা করছি, চলতি বছরের আগস্ট মাসের মধ্যে টাকা ফেরত পেলে নতুন করে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ শুরু করা হবে।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান উপযোগী করতে বরাদ্দ আসার পূর্বেই শিক্ষকরা ব্যক্তিগত তহবিল থেকে টাকা ব্যয় করেছেন।

এখন ওই টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান পশ্চিম ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কিশোর চক্রবর্তী ।

গত বছরের বন্যায় ফেনীতে ৩২৩টি প্রাখমিক বিদ্যালয়ের আংশিক ক্ষতি হয়। যার আনুমানিক পরিমান ১কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৭৯৯ টাকা।

Tags: ফেনীতে বন্যাস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
Previous Post

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

Next Post

ভিউ বাণিজ্যে আর কতো নিচে নামবেন, কেন লিখলেন হৃদয়?

Next Post
বাংলাদেশ ক্রিকেটার পেসার মোস্তাফিজুর রহমান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিউ বাণিজ্যে আর কতো নিচে নামবেন, কেন লিখলেন হৃদয়?

রজনী উদযাপনে ঢাকঢোল বাজিয়ে আনন্দে মেতে উঠেছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকঢোল বাজিয়ে রজনীর 'কুলি' উদযাপন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT