চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারি বর্ষণে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা-পাহাড় ধসে মৃত্যু ৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 08, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ও যানজটের কারণে শহরজুড়ে দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারি বর্ষণ ও পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় চারজনসহ তিন জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। জলাবদ্ধতায় রয়েছে চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজার। বুধবার থেকে বৃষ্টি কমার সম্ভবনার কথা জনিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে যাওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ভারি বর্ষণ ও পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধ নালায় পড়ে এক কলেজ ছাত্রী মারা গেছেন।

এছাড়া চার দিনের লাগাতার বর্ষণে চট্টগ্রামের চার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশাল মহানগরীতে। টানা বৃষ্টিতে জেলার এক লাখের বেশি মানুষ পানিবন্দি।

টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। চট্টগ্রামের সাতকানিয়া, হাটহাজারী, রাউজান ও বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। এসব উপজেলার সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

হাটহাজারী এলাকায় কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় নালায় পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। জলাবদ্ধতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা।

বরিশালে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নগরীর বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় স্কুল, কলেজ, অফিস, আদালতে উপস্থিতি ছিল কম।

কক্সবাজারে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ১৫ ইউনিয়নের দু’লাখের বেশি মানুষ পানিবন্দি। পাহাড়ি ঢলে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে যায় এক যুবক। ২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে চারজন।

Tags: কক্সবাজারচট্টগ্রামে জলাবদ্ধতাজলাবদ্ধতা
Previous Post

নওগাঁয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব

Next Post

পাকিস্তানের বোমা বিস্ফোরণে ৭ জন নিহত

Next Post
বোমা বিস্ফোরণের স্থান চিহ্নিত করতে পুলিশ ট্যাবু জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বোমা বিস্ফোরণে ৭ জন নিহত

নেত্রকোণায় হাঁস-মুরগির সাথে বসবাস করছে শিয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় হাঁস-মুরগির সাথে খামারে বসবাস করছে শিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT