চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পানি কমছে নোয়াখালীতে, ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা আসিফ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
1:36 অপরাহ্ন 24, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
উপদেষ্টা আসিফ নোয়াখালীতে বন্যার ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করেছে। স্থানীয় ৫০২টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৭৬ হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নোয়াখালীতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আজ (২৪ আগস্ট) শনিবার থেকেই নোয়াখালীতে বৃষ্টি কমে যাওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে খুব ধীর গতিতে নামছে পানি। অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বন্যা পরিস্থিতি দেখেন ও বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া লোকজনের সাথে কথা বলেন।

এখনও নোয়াখালী জেলার ৮টি উপজেলায় পানিবন্দী আছেন প্রায় কয়েক লাখ মানুষ। এরমধ্যে ৫০২টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৬ হাজার বন্যা কবলিত মানুষ। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।

আশ্রয় কেন্দ্রে আসার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই গত তিনদিন আগ থেকে আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। প্রতিটি বাসা বাড়িতে ৪ থেকে ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সবকিছুর আগে জীবন বাঁচাতে তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন।

বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদকৃত আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯শত হেক্টর। এছাড়া আবাদকৃত আউশের ক্ষেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর।

Tags: উপদেষ্টা আসিফ মাহমুদবন্যার পানি
Previous Post

অপেশাদার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান: ডিএমপি কমিশনার

Next Post

যতদিন প্রয়োজন, বন্যার্তদের পাশে থাকবেন ডিপজল

Next Post
বন্যার্তদের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে ডিপজল. Channel i News - চ্যানেল আই নিউজ

যতদিন প্রয়োজন, বন্যার্তদের পাশে থাকবেন ডিপজল

বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকা জলমগ্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, প্রধান নদীসমূহের পানি কমছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT