চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 21, জুন 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চলের রাস্তা ও ঘরবাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরমা ও কুশিয়ারা নদীর পানি খানিকটা কমে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস পাওয়া গেলেও ছাতক পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

তবে শিমুল বাড়ি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫০ সেন্টেমিটার অতিক্রম করায় কুড়িগ্রামে বন্যা পারিস্থিতির আরও অবনতি হয়েছে। নেত্রকোনায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেখানে বন্যার পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবছর বন্যা ও নদী ভাঙনে নি:স্ব হয়ে পড়ে নদী অববাহিকার অনেক মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদীর পানি। তলিয়ে গেছে মৌসুমী ফসলের ক্ষেত।

নদীর তীরবর্তী অঞ্চলের প্রায় ১৫ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। বন্যায় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষজন। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চরম দূর্ভোগে বন্যাকবলিত এলাকার মানুষ। কাজ না পেয়ে খাদ্য সংকটে পড়েছেন অনেকেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বন্যাদুর্গত মানুষজন।

বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোণায় কলমাকান্দার পর নতুন করে সদর ও বারহাট্রা, মোহনগঞ্জসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জেলার পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১২০টি গ্রাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

নেত্রকোনায় উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কংশ নদ, সোমেম্বরী নদী ও ধনু নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

Tags: অবনতিবন্যা পরিস্থিতিসারাদেশ
Previous Post

কোহলির যে বিরল রেকর্ড ছুঁয়েছেন সূর্যকুমার

Next Post

ব্যাটাররা কেনো ভালো খেলছেন না, জানা নেই বাংলাদেশ অধিনায়কের

Next Post
বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটাররা কেনো ভালো খেলছেন না, জানা নেই বাংলাদেশ অধিনায়কের

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ক্যাপ পরছেন ও সানগ্লাস পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ম্যাচের আগে যে ‘ইঙ্গিত’ রোহিতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT