চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ কী

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:00 অপরাহ্ন 16, জুন 2022
in সম্পাদকীয়
A A
উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কায় নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানি ও গত কয়েকদিনের টানা বর্ষণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে হাজারও পরিবার।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়: সিলেট, সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুড়িগ্রাম, লালমনিরহাটে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারও পরিবার।

এরমধ্যে সিলেটে সীমান্ত নদী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানি বাড়তে থাকায় গোয়াইনঘাট উপজেলার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার, ও জৈন্তাপুরে সারি নদীর পানি ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ১১৫, কানাইঘাটে ৪৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

একই অবস্থা সুনামগঞ্জেও। সেখানে জেলা সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক এই ৫ উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে নাজুক হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। বিপৎসীমার উপরে বইছে জেলার সবক’টি নদীর পানি। সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বাড়ায় জেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। ছাতক ও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। রাতে দোয়ারাবাজার উপজেলার জীবনপুর গ্রামের পাশে পানির স্রোতে ভেসে গেছে একটি ব্রীজ। এছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাটের প্রায় সব নদ-নদীর পানি বেড়েই চলেছে।

এমন অবস্থায় বন্যার পানিতে তলিয়ে গেছে ধান, পাট, সবজী, ভূট্টাসহ বিভিন্ন ফসলের খেত। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে মানুষ। যোগাযোগ ব্যবস্থাও প্রায় অচল হওয়ার পথে। বন্যা কবলিত এলাকায় অতি দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারি সহযোগিতা সেক্ষেত্রে এখনও অপ্রতুল বলেই প্রতীয়মাণ। বন্যার্ত মানুষের জন্য সরকারি সহায়তার পাশাপাশি সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: বন্যাবন্যা পরিস্থিতিসম্পাদকীয়
Previous Post

ব্রেসওয়েলের পরদিনই কনওয়ের করোনা, বিপর্যস্ত নিউজিল্যান্ড

Next Post

হত্যা করা হলেও পুতিনের বিপক্ষে তিনি

Next Post
রাশিয়ান ফুটবল খেলোয়াড় সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা করা হলেও পুতিনের বিপক্ষে তিনি

বাংলাদেশের রাজনীতিবিদ ও সাংবাদিকরা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ফরিদুর রেজা সাগর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT