চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বন্যায় বেহাল দশায় যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে জনসাধারণ

রবিউল হক রবি by রবিউল হক রবি
3:38 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনীতে বন্যার কারণে সেতু ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, বিভিন্ন সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামার পর যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দৃশ্যমান হয়েছে। গ্রামীণ সড়কগুলোতে যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

অনুপযোগী হয়ে পড়েছে অনেকগুলো সড়ক এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে কয়েকটি সড়কে। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় আনুমানিক ২০০ কোটি টাকার উপরে গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা নিতে একটু সময় লাগবে।

ফেনীতে মাত্র দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফার বন্যার পানিতে নিমজ্জিত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘের ও ফসলি জমি। ভেঙ্গে গেছে পরশুরাম উপজেলার পশ্চিম মালিপাথর গ্রামের তিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র ব্রিজটি।

এছাড়াও উপজেলার মালিপাথর, অলকা ও ফুলগাজী উপজেলার দেড়পাড়া, দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের চিত্র দেখা গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

দুর্ভোগের কথা তুলে ধরে স্থানীয় এলাকাবাসী বলেন, মাত্র দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্থ ব্রিজ, কালভার্ট ও সড়কগুলো দ্রুত সংস্কার না করলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে আমাদের। যাদের ঘর ভেঙ্গে গেছে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক বলেন, ফেনী জেলায় সাম্প্রতিক এই বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে আমাদের পল্লী এলাকার অবকাঠামোর বিভিন্ন ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৭০০ কিলোমিটার রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের কিছু ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা আরও বাড়তেও পারে। ক্ষতিগুলো পুনরুদ্ধারের জন্য আমরা জরুরী ভিত্তিতে কাজ করে যাচ্ছি। মেজর ড্যামেজগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো যাতে আমরা খুব তাড়াতাড়ি সংস্কার করতে পারি। মানুষের স্বাভাবিক জীবন যাতে ফিরিয়ে দিতে পারি। সরকারে বরাদ্দের বাইরেও বেসরকারি ভাবে বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থা কাজ করতে আসছে। তাদের সাথে সমন্বয় করে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করে যার যেটি প্রয়োজন সেইভাবে কাজ করছে।

Tags: ফেনীবন্যাযোগাযোগ ব্যবস্থা
Previous Post

এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ

Next Post

মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র হচ্ছে সুফি

Next Post
বাংলাদেশের বাইরে একটি ঐতিহাসিক স্থাপনা, সুন্দর নকশা ও স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র হচ্ছে সুফি

শুভ জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক হিসেবে কুসুম সিকদারের আত্মপ্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT