চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের যমুনা নদী বিপদ সীমার ওপরে, দিল্লিতে বন্যার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 11, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দিল্লিতে যমুনা নদীর পানি বিপদসীমার উপর, বন্যার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর ভারত জুড়ে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। গত তিন দিনে বন্যায় ৩৭ জনেরও বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে দিল্লিতে যমুনা নদীর পানি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২০৫ দশমিক ৩৩ মিটার বিপদ চিহ্ন ছুই ছুই করছিল যা আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে ২০৬ দশমিক ২৪ মিটার বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নদীটি প্রত্যাশার থেকে অনেক আগে বিপদসীমা অতিক্রম করে ফেলেছে।

বন্যার ঝুঁকিতে থাকা নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। তাদের শহরের বিভিন্ন স্থানে ত্রাণ শিবির ও কমিউনিটি সেন্টারে পাঠানো হবে। দিল্লি সরকার বন্যা-প্রবণ এলাকা এবং যমুনা নদীর জলস্তর নিরীক্ষণের জন্য ১৬ টি কন্ট্রোল রুম স্থাপন করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জলাবদ্ধতার সমস্যা মোকাবেলা করার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা ঘোষণা করেছেন।

অরবিন্দ কেজরিওয়াল একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো দিল্লিতে এত তীব্র বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালে এমন বৃষ্টি হয়েছিল যেখানে ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। দুর্ভাগ্যবশত শহরের ড্রেনেজ ব্যবস্থা এমন চরম বৃষ্টি সহ্য করার মতো তৈরি করা হয়নি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

প্রবল বৃষ্টিতে প্রায় সমগ্র উত্তর ভারত বন্ধ হয়ে যাওয়ায়, সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করতে পদক্ষেপ নিয়েছে। এ অঞ্চলের বেশ কয়েকটি নদীতে ভাটা পড়েছে। শহরের অনেক রাস্তা ও ভবন হাঁটু পানিতে ডুবে আছে।

এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। ভূমিধস, বন্যা এবং অবিরাম বৃষ্টির কারণে ঘরবাড়িসহ শত শত কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সাথে কথা বলে, তাকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নদী ও স্রোতের জলস্তর বিপদসীমা অতিক্রম করায় উত্তরাখণ্ডে অবিরাম বর্ষণ এবং ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা ও মহাসড়ক অবরুদ্ধ হয়েছে। রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে।

 

Tags: দিল্লিবন্যাবিপদ সীমা অতিক্রমভারতযমুনা নদী
Previous Post

উত্তর আটলান্টিক মহাসাগরে ভূমিকম্প

Next Post

বিশ্বাসঘাতকের সঙ্গে এমনকি পুতিনও দেখা করলেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাসঘাতকের সঙ্গে এমনকি পুতিনও দেখা করলেন

মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় ৯ জন নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখোশধারীদের হামলায় মেক্সিকোতে ৯ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT