চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দিন বন্ধ থাকছে দেবতাখুম পর্যটন স্পট

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 16, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
প্রাকৃতিক জলপ্রপাত ও পাহাড়ের মাঝে নৌকা চালাচ্ছে পর্যটকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য এই পর্যটন স্পটে প্রবেশ বন্ধ থাকবে। বুধবার (১৫ জুলাই) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টির কারণে নদী, ছড়া ও পানির প্রবাহ বেড়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর প্রভাবে দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন স্থাপনা ও যাতায়াত ব্যবস্থার অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব অবকাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন।

উপজেলা প্রশাসন জানায়, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুম এলাকায় পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটন স্পটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

Tags: পর্যটন স্পট
Previous Post

‘করব, লড়ব, বাঁচব’ স্লোগানে ঘুরে দাঁড়ানোর বার্তা মমতা ব্যানার্জির

Next Post

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

Next Post
বাংলাদেশের অর্থনৈতিক সংকেত, ডলার ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT