চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২২ গ্রাম প্লাবিত

রবিউল হক রবি by রবিউল হক রবি
9:19 পূর্বাহ্ন 10, জুলাই 2025
in - টপ লিড নিউজ, জনপদ, ফেনী
A A
ফেনীতে বন্যা পরিস্থিতিতে প্লাবিত গ্রাম ও নদীর পানি. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে ২২টি গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

গত ৪৮ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা পর্যন্ত) ফেনীতে ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে মুহুরী নদীর পানি বিপৎসীমার ০.৬৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, বীজতলা, কৃষি আবাদ, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা এবং পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। অনেকে হাঁটু পরিমাণ পানি দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ফেনী জেলায় ৭ জুলাই সকাল নয়টা থেকে ৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা বাঁধের বিভিন্ন স্থানে পানি উপচিয়ে বন্যা বাঁধে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ৮ জুলাই রাত আটটায় মুহুরী নদীর পরশুরাম গেজ স্টেশনে পানির লেভেল ১৩.৮৫ মিটার ছিল। বিপৎসীমা ১২.৫৫ মিটার, এই সময়ে প্রায় ৭ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

দীর্ঘ সময় বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পরশুরাম উপজেলায় মুহুরী নদীর ডান তীরে জিরো পয়েন্টে বাংলাদেশ ভারত টাই বাঁধের সংযোগস্থল দিয়ে বন্যার পানি প্রবেশ করেছে। মুহুরী নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পরশুরাম উপজেলায়, জঙ্গলগোনা-২টি, উত্তর শালধর-১টি, নোয়াপুর-১টি, পশ্চিম অলকা-১টি, সিলোনিয়া নদীর ডিএম সাহেবনগর-১টি, পশ্চিম গদানগর-১টি, কহুয়া নদীর দক্ষিণ বেড়াবাড়ীয়া- ১টি, পূর্ব সাতকুচিয়া-১টি, উত্তর টেটেশ্বর-১টিসহ ১০টি স্থানে ভাঙন হয়েছে এবং ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর দেড়পাড়া-২টি, শ্রীপুর-১টি, উত্তর দৌলতপুর-১টি (কহুয়া নদী), কমুয়া-১টি (সিলোনিয়া নদী) সহ ৫টি সর্বমোট ১৫টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর বারোটায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Tags: ফেনিতে বন্যাবন্যা নিয়ন্ত্রণবাঁধ
Previous Post

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মানবতাবিরোধী খুনি: নাহিদ ইসলাম

Next Post

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

Next Post
ছাত্ররা ফলাফল দেখার জন্য প্রস্তুত, একসাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

বাংলাদেশ শিক্ষা বোর্ডের তিনটি লোগো, শিক্ষাবোর্ডের প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT