চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারলাইন্সের ভুলে ১০ লাখ টাকার টিকিট মাত্র ৩০ হাজারে বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 21, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিমান আকাশে উড়ছে, পরিষ্কার আকাশের নিচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের একটি এয়ারলাইন্স কোম্পানী ভুলবশতঃ কিছু বিজনেস ক্লাস টিকিটের দাম কমানোর পর বেশ কয়েকজন যাত্রী ১০ হাজার ডলার (১০ লাখ ৬০ হাজার টাকা) মূল্যের টিকিট শুধুমাত্র ৩০০ ডলারে (৩১ হাজার টাকায়) ক্রয় করেছেন।

এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জাপানের অন্যতম বৃহত্তম এয়ারলাইন্স ‘অল নিপ্পন এয়ারওয়েজ’ (এএনএ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে জাপান হয়ে নিউইয়র্ক এবং সেখান থেকে সিঙ্গাপুর এবং বালিতে ফিরে আসার জন্য টিকিটে ভুল মূল্য নির্ধারণ করে দেয়।

একজন যাত্রী জাকার্তা থেকে নিউইয়র্ক এবং টোকিও হয়ে ক্যারিবিয়ান দ্বীপ এবং পুনরায় ফিরে আসার প্রথম শ্রেণীর টিকিটের জন্য মাত্র ৮৯০ ডলার (৯৪ হাজার টাকা) খরচ করেছেন। ৯০০০ মাইলের এই ফ্লাইটে যাত্রীদের সাধারণত এর থেকে কয়েকগুণ বেশি অর্থ খরচ করতে হয়।

অনেক গ্রাহকই নিয়মিত ১০ হাজার ডলার মূল্যের টিকিট মাত্র কয়েকশ ডলারের বিনিময়ে কিনেছেন।

এয়ারলাইন্সের বিজনেস ক্লাস টিকিটের দাম সাধারণত ৮ হাজার ৩০০ ডলার থেকে ১০ হাজার ৪০০ ডলার হয়ে থাকে। তবে এই ভুলের কারণে তা ৩০০ ডলার থেকে থেকে ৫৫০ ডলারের মধ্যে বিক্রি হয়েছে।

এয়ারলাইন্সের এক কর্মচারী জনি ওং বলেছেন, তিনি জাকার্তা থেকে হনলুলু পর্যন্ত বিজনেস ক্লাস টিকিটের জন্য ৫৫০ ডলার (৫৮ হাজার টাকা) দিয়েছেন। টিকিটটির আসল দাম ৮ হাজার ২০০ ডলার (৮ লক্ষ ৭০ হাজার টাকা)।

এএনএ এর মতে, তাদের ভিয়েতনামের ওয়েবসাইটে একটি ত্রুটির কারণে এই সমস্যাটি ঘটেছে। তবে কতজন ব্যক্তি এই সস্তা টিকিট কিনতে সক্ষম হয়েছে তা প্রকাশ করা হয়নি।

ভুলের কারণ এবং এর ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

Previous Post

শাহরুখের বাড়িতেই হয় ঈদের জামাত

Next Post

ঈদ নিয়ে বরাবরই সালমানের থাকে আলাদা পরিকল্পনা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ নিয়ে বরাবরই সালমানের থাকে আলাদা পরিকল্পনা

অসুস্থ ব্যক্তির হাতের চিকিৎসা প্রক্রিয়া, আইসিইউ বা হাসপাতালে চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত ঘোষণার পর জীবিত ফিরে আসল কিশোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT