চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের টিকিট পাওয়া যাচ্ছে নগদ অ্যাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 07, ডিসেম্বর 2023
in অর্থনীতি
A A
নগদ অ্যাপে বিমানের টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিমানের টিকিট এমএফএস অ্যাপ থেকে ক্রয় করার সুযোগ নিয়ে এলো মোবাইল আর্থিক সেবা নগদ।

আকাশপথে ভ্রমণকারীরা এখন চাইলেই নগদ অ্যাপ থেকে ক্রয় করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা নগদ নিজেদের অ্যাপে জাতীয় পতাকাবাহী ক্যারিয়ারের জন্য একটি মাইক্রোসাইট চালু করেছে। এই মাইক্রোসাইট থেকে ক্রেতারা সরাসরি নগদ অ্যাপ ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট অনায়াসে ক্রয় করতে পারবেন। নগদ অ্যাপে বিমান টিকিটিং সংযুক্ত করার ফলে এখন গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে টিকিট ক্রয় করতে পারবেন। নগদ অ্যাপ থেকে এখন গ্রাহকেরা বিমানের টিকিট ব্রাউজ, নির্বাচন এবং বুকিং করতে পারবেন। এতে সামান্য কয়েকটি ট্যাপ করার প্রয়োজন হবে মাত্র। এভাবে টিকিট ক্রয় করতে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে না। বিমানের টিকিট ক্রয় করতে চাইলে নগদ অ্যাপেই নগদ পেমেন্ট অপশন থেকে টিকিট কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা।

এরমধ্যে বিমান বাংলাদেশের সাথে এই পার্টনারশিপ উপলক্ষ্যে নগদ একটি প্রমোশনাল ক্যাম্পেইন চালু করেছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের http://www.biman-airlines.com  ওয়েবসাইট থেকে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই সুবিধা ‘বিমান’ অ্যাপ থেকে টিকিট কাটলেও পাওয়া যাবে। সে জন্য “SMILEBIMAN” প্রোমোকোড ব্যবহার করতে হবে এবং নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে।

তবে উল্লেখ থাকে যে, লন্ডন, ম্যানচেস্টার ও টরোন্টো ছাড়া যেকোনো গন্তব্যের টিকিটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। দেশে এ ধরনের সেবা প্রথমবারের মতো চালু করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোবাইল আর্থিক সেবা নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘নগদের অ্যাপে বিমানের এই মাইক্রোসাইট চালু করা আমাদের চলার পথে একটি মাইলফলক হয়ে থাকবে। এই মাইক্রোসাইট ক্রেতাদের সম্পূর্ণ আর্থিক ও জীবনমানের একটি নতুন ধরনের সমাধান দেবে। ক্রেতাদের এতো কম কষ্টে ও বিনা ঝামেলায় বিমানের

টিকিট ক্রয়ের সুযোগ করে দেয়ার ভেতর দিয়ে আমরা মানুষের জীবন আরও সহজ ও স্বচ্ছন্দ্য করার পথে কাজ করছি।’ সিহাব উদ্দীন চৌধুরী আরও বলেন, ‘বিমান বাংলাদেশের সাথে আমাদের পার্টনারশিপ ভ্রমণের জগতে নতুন একটি দিগন্ত উন্মোচন হলো। আমরা উদ্ভাবন, সংযুক্তকরণ এবং সেবার নতুন একটি মান তৈরি করতে পেরেছি বলে বলা যায়।’

Tags: নগদ
Previous Post

বৃষ্টির পর ধীরে ধীরে বাড়বে শীত

Next Post

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টির নিরব ভোট বিপ্লব হবে: চুন্নু

Next Post
জাতীয় পার্টির নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টির নিরব ভোট বিপ্লব হবে: চুন্নু

রমজান মাসে ইফতারিতে সুস্বাদু খেজুর ও বিভিন্ন খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রমজান মাসের ইফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT