চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের চোট সমস্যা দূর হয়নি, বার্সা কোচের সতর্কবাণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 03, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় ও কোচের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় এলচের বিপক্ষে  জিতে টেবিলের দুইয়ে এখন বার্সেলোনা। রোববার রাতে ৩-১ ব্যবধানে জয়ে  স্প্যানিয়ার্ড উঠতি তারকা লামিন ইয়ামাল করেছেন গোল। তাকে নিয়ে উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক। তবে এই তারকার চোট সমস্যা নিয়ে সতর্ক থাকতে বলেছেন ফ্লিক।

৮৮ মিনিট এলচের বিপক্ষে মাঠে ছিলেন ইয়ামাল। ৬১ মিনিটে তার গোল থেকেই লিড নিয়েছিল বার্সেলোনা। ইয়ামালের বদলি নামান রুনি বারদজাগিকে। পুরো ম্যাচে বার্সার আক্রমণে ইয়ামালের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। পাঁচটি ডুয়েল জিতেছেন তিনি।

কাতালানদের কোচ বলেছেন, ‘ইয়ামালকে তার চোট সমস্যা সামলাতে হবে। সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হতে হবে ও নিয়মিত প্রশিক্ষণ ও চিকিৎসা সহায়তা নিতে হবে। এরকম চোট আসবে যাবে, বলছি না যে চোট একেবারে সেরে যাবে। আর তাই তাকে সামলাতে হবে। দীর্ঘমেয়াদী চোট এড়াতে ইয়ামালকে সতর্কও থাকতে হবে।’

ইয়ামালের দীর্ঘস্থায়ী পিউবিক পেইন ধরা পড়েছে। এটি সাধারণত কাঠামোগত সমস্যার কারণে সৃষ্ট একটি রোগ। পিউবিক এলাকায় দীর্ঘস্থায়ী ব্যথা অনুভব করছিলেন ইয়ামাল। এ সমস্যা থেকে কখনো শতভাগ সেরে উঠবেন না স্প্যানিয়ার্ড ঠিক এমনটা এর আগে বলেছিলেন ক্লাবটির একজন ফিজিওথেরাপিস্ট।

লা লিগার সবশেষ ম্যাচে জিতে বার্সার এখন ২৫ পয়েন্ট, শীর্ষে থাকা রিয়ালের ৩০। সমানসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভিয়ারিয়াল ও ২২ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Tags: ইয়ামালএলচেফ্লিকবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

অনুশীলনে সোমবার বিরতি রেখেছে বাংলাদেশ দল

Next Post

জানুয়ারির পরিবর্তে মার্চে বিশ্ব ইজতেমায় একমত তাবলীগ জামাত

Next Post
তাবলীগ জামাতের বৈঠক, মার্চে বিশ্ব ইজতেমা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারির পরিবর্তে মার্চে বিশ্ব ইজতেমায় একমত তাবলীগ জামাত

পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কর্মসূচির জন্য মিরপুর ডিওএইচএস-এ পশুপ্রেমী ব্যক্তিরা কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর ডিওএইচএস-এ পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কর্মসূচি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT