চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আকস্মিক বন্যায় ২০০ জনের মৃত্যু, ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আকস্মিক বন্যা

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০ জনে। এছাড়া উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে একটি ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন ক্রু নিহত  হয়েছেন।

শনিবার ১৬ আগস্ট পাকিস্তানের ডন পত্রিকায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খাইবার পাখতুনখোয়ারের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া এ বন্যায় রাস্তাঘাট, সেতু, ভবন এবং বিদ্যুৎ স্থাপনাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার পর বুনের জেলায় ৩০০ স্কুলছাত্রসহ ২,০৭১ জন আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে উদ্ধারকারী টিম।

জেলা প্রশাসক কাশিফ কাইয়ুম জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকায় জেলাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, বন্যার পানিতে পীর বাবা বাজার এবং এর আশেপাশের এলাকা ডুবে গেছে। একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক প্রাণী মারা গেছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, প্রদেশে সাতটি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে যার বেশিরভাগই সোয়াত জেলায়। এছাড়া বন্যায় তিনটি স্কুল ধ্বংস হয়েছে এবং তিনটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিডিএমএ জানিয়েছে, প্রদেশের বিভিন্ন স্থানে ২১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে, উদ্ধার অভিযানের সময় এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাঁচজন ক্রু সদস্য মারা যান। তাদের স্মরণে খাইবার পাখতুনখোয়ার সরকার আজ শনিবার ১৬ আগস্ট একদিনের শোক ঘোষণা করেছে।

Tags: পাকিস্তানে বন্যাহেলিকপ্টার বিধ্বস্ত
Previous Post

রোমাঞ্চে মৌসুম শুরু লিভারপুলের, সালাহর বিরল রেকর্ড

Next Post

শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে ২ শিক্ষক গ্রেপ্তার

Next Post
দুই শিক্ষক শোক দিবসের খিচুড়ি খেতে বসে, হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে ২ শিক্ষক গ্রেপ্তার

সেনাবাহিনী অস্ত্র উদ্ধার অভিযানে রাজশাহীতে মোবাইল গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে অস্ত্র উদ্ধার: ডক্টর ইংলিশ নামের প্রতিষ্ঠান ঘিরে রেখেছে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT