চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরবঙ্গের চেহারা বদলাতে পাঁচ বছর যথেষ্ট: ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 23, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, জনপদ, পঞ্চগড়, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি আজ সমাবেশে বক্তৃতা দিতে আসেননি, বরং আসছেন সাক্ষী দিতে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে এবং এই অঞ্চল দেশের কলিজার অংশ হলেও অবহেলার শিকার হয়েছে। তবে আল্লাহর ওপর ভরসা রেখে তিনি আশ্বাস দেন, পাঁচ বছরের মধ্যে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা উত্তরাঞ্চলে বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ পৌঁছে দিতে চাই। আমাদের লক্ষ্য প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করা।

তিনি আরও জানান, দায়িত্ব দিলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে এবং পঞ্চগড়েও একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া যারা বিদেশে টাকা পাচার করেছে, তাদের সম্পদ ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে এবং পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, আমরা যুবসমাজের হাত শক্তিশালী করবো, ইনশাআল্লাহ। আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের শক্তি।

তিনি সমাবেশে সতর্কবার্তা দেন, কোনো পুরোনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১০ দলীয় নেতারা।

Tags: আমির ডা. শফিকুর রহমানউত্তরবঙ্গপঞ্চগড়বাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আমিরাতে

Next Post

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনা পরিকল্পিত: মির্জা ফখরুল

Next Post
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনা পরিকল্পিত: মির্জা ফখরুল

যে গল্পে আবার দর্শকের হৃদয়ে দীপা খন্দকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT