চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিনজনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নদীতে ট্রাকসহ ৫ যানবাহনের দুর্ঘটনা, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধলেশ্বরীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন পানিতে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতের এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতরা হলেন, মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি রওনা দেয়। নদীর মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। এতে ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ নদীতে পড়ে যায়।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ ট্রাকটি চালু হয়ে গেলে পাঁচটি যানবাহন একসঙ্গে পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, রাতের জন্য আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নিখোঁজের নতুন তথ্য পাওয়া গেলে রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Tags: ধলেশ্বরী
Previous Post

ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয় তেল ট্যাংকার আটক, কারাকাসে তীব্র ক্ষোভ

Next Post

রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন এমবাপে, জয়ে বছর শেষ রিয়ালের

Next Post
রোনালদো ও এমবাপে ফুটবল ম্যাচে একসঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন এমবাপে, জয়ে বছর শেষ রিয়ালের

ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT