বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও কাতার সরকারের কমিটি গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের মধ্য দিয়ে বেসরকারি খাতগুলোকে পারস্পরিক অর্থনৈতিক লাভজনক প্লাটফর্মে আনতে পারে দুই দেশ। কাতারে পৃথক দু’টি অনুষ্ঠানে অংশ নিয়ে স্মার্ট, উদ্ভাবনী এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনে উন্নয়ন সহযোগিদের কাছে পাঁচদফা সহায়তা চেয়েছেন প্র্রধানমন্ত্রী।







