চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, প্রাক্তন স্ত্রীসহ পাঁচজনকে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বেঙ্গলির একটি দোকান বা কনভেনিয়েন্স স্টোরের ছবি, বাইরের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে একজন বন্দুকধারী তার প্রাক্তন স্ত্রীসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় সময় রাত ১১ টায় একটি দোকান এবং দুটি বাড়িসহ বিভিন্ন স্থানে গুলি চালায় হামলাকারী, এসময় তার হাতে ৩টি অস্ত্র ছিল। যার মধ্যে একটি শটগান ও দুটি হ্যান্ডগান।

এই ঘটনায় পুলিশ ৫২ বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক হত্যার অভিযোগ আনে। অভিযুক্ত ব্যক্তি কাউন্টি কারাগারে আটক রয়েছে। তবে এখন পর্যন্ত তার হামলার কারণ সম্পর্কে কোন কিছু জানা যায়নি।

মিসিসিপির গভর্নর টেট রিভস বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একাই এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বন্দুকধারী একটি পেট্রোল স্টেশনে এক ব্যক্তিকে গুলি করে যার সাথে তার কোনোরকম সংযোগ ছিল না। এরপর সে স্টেশনের পাশে তার নিজ বাড়িতে চলে যায় এবং সেখানে থাকা তার প্রাক্তন স্ত্রীকে গুলি করে। তবে সেখানে তার বাগদত্তা উপস্থিত থাকলেও তাকে গুলি করেনি হামলাকারী।

এরপর বন্দুকধারী তার নিজ বাসভবনের পাশের একটি বাড়িতে চলে যায় এবং আরও একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, নিহত ব্যক্তি তার সৎ বাবা হতে পারে, সেইসাথে আরও একজন নাম প্রকাশ না করা নারীকে গুলি করে হামলাকারী।

এরপর সেখান থেকে বের হয়ে আরও দু’জনকে হত্যা করে সে। যার মধ্যে একজন গাড়ির ভেতরে ছিল এবং অন্যজন রাস্তায় ছিল। এই দুই ভুক্তভোগীকে সাইটের একটি কাজের নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

Tags: গুলি করে হত্যামিসিসিপিযুক্তরাষ্ট্র
Previous Post

ওয়ার্নারের কনকাশন বদলি রেনশ

Next Post

গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

Next Post
দ্রুত গতির ট্রেন রেললাইনের উপর দিয়ে যাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়াম, দর্শকদের জন্য প্রবেশপথ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ কোটি পাউন্ডে ইউনাইটেড কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT