চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবীতে চাঁদা না পেয়ে হামলা: গ্রেপ্তার আরও ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 পূর্বাহ্ন 15, জুলাই 2025
in - সেমি লিড, অপরাধ
A A
পল্লবীতে চাঁদা না পেয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

সোমবার রাতে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বলেন, মামলার পরপরই র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানান, তারা জনৈক জামিলের প্ররোচণায় এ ঘটনায় অংশ নেন।

গ্রেপ্তার আসামি সোহেলের (২৩) বিরুদ্ধে তিনটি, আব্বাসের (২৯) বিরুদ্ধে চারটি এবং মো. চাঁদ মিয়ার (২২) বিরুদ্ধে তিনটি মাদক, হত্যা, ডাকাতি মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে গত রোববার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পল্লবী থানা পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

Tags: গ্রেপ্তার ৫
Previous Post

বিটিভির দুই কর্মকর্তা বরখাস্ত, দু’জনকে কারণ দর্শানো নোটিশ

Next Post

সাগরে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

Next Post
সাগরে নিম্নচাপের কারণে ঝড়ো বাতাস ও ঢেউ বৃদ্ধি পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

শ্যামলীতে ছিনতাইয়ের সময় ধরা পড়া সন্দেহভাজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যামলীতে ছিনতাই: মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT