চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিটনেস টেস্টে শান্ত প্রথম, কেমন করলেন মাহমুদউল্লাহ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 03, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশনের আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে ‘ইয়ো ইয়ো’ টেস্টে নির্ধারিত মানদণ্ড স্পর্শ করতে পারেননি অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টে এবার মান ধরা হয়েছিল ১৮.৬। যদিও বয়স বিবেচনায় অনেকের মানদণ্ড কিছুটা কমিয়ে আনা হয়েছে। মাহমুদউল্লাহ পেয়েছেন ১৭-এর মতো। আর সর্বোচ্চ ১৯.৫ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফিটনেস যাচাইয়ের সনাতন পদ্ধতি বিপ টেস্টেও একবার শীর্ষ পয়েন্টধারী ছিলেন এই ক্রিকেটার।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটারদের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নেয়া হয়। এর আগে তিন দিনের মেডিকেল টেস্ট সম্পন্ন হয় প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের।

তিন ধাপে বিশ জনের অধিক ক্রিকেটার আজ ফিটনেস পরীক্ষায় অংশ নেন। শান্ত ছাড়াও উনিশের বেশি পেয়েছেন তরুণ পেসার তানজীম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ১৯.৩ ও মিরাজ ১৯.২। সর্বনিম্ন উঠেছে ১৬.৫।

ফিটনেস পরীক্ষা শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের ট্রেনার নিক লি, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা ইনজুরিতে ছিল অথবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই খুব একটা কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই বৃত্তে ছিল।’

মাহমুদউল্লাহ জাতীয় দলের বাইরে ছিলেন সবশেষ তিনটি সিরিজে জাতীয় দলের অংশ ছিলেন না মাহমুদউল্লাহ। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজ খেলেন মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজের দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে।

আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজের সময় পবিত্র হজ পালন করেন মাহমুদউল্লাহ। টেস্ট, টি-টুয়েন্টির পর ওয়ানডে ক্যারিয়ারও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার। অনেক জল্পনা-কল্পনার পর বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানকে বড় মঞ্চে আরেকবার বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ক্যাম্পে সবার মন জয় করে মূল দলে জায়গা ফিরে পান কিনা সেটিই দেখার।

একযুগের ক্যারিয়ারে ২১৮টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি সেঞ্চুরি ও ২৭টি ফিফটিতে করেছেন ৪,৯৫০ রান। উইকেট নিয়েছেন ৮২টি। দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলে লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন। ২০১৫ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন।

Tags: মাহমুদউল্লাহ রিয়াদমিরপুরলিড স্পোর্টস
Previous Post

জবি মুজিব মঞ্চের পাশে ময়লা-ডালপালার স্তুপ

Next Post

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দেবে এডিবি

Next Post
Asian Development Bank emblem with gear and laurel design. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দেবে এডিবি

নেইমারসহ ব্রাজিল দলের খেলোয়াড়রা মাঠে জোড়া গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT