চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদের টাকা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী নিহত

হাকিম বাবুল by হাকিম বাবুল
9:54 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
বাজারে মাছ বিক্রেতাদের দীর্ঘ লাইন, গ্রাহকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে ২ পক্ষের ঝগড়া থামাতে গিয়ে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে একজন ব্যবসায়ী নিহত ও ৪ জন আহত হয়েছেন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর গ্রামে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৪৫) ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে এবং একজন মাছ ব্যবসায়ী। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সঙ্গে সুদে ঋণগ্রহীতা রিকশাচালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত আটটার দিকে ব্রিজপাড়ে থাকা দেলোয়ারের ছেলের দোকানের সামনে পাওনা টাকা নিয়ে তারা মিয়ার সঙ্গে বিতর্কে জড়ায় পাওনাদার মৃত সামাদের তিন ছেলে শেখ ফরিদ, আলম ও রবিউল।

সুত্র জানায়, মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ঝগড়া থামাতে যান। সেসময় প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের কোপে দেলোয়ার হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় দেলোয়ারসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেন মারা যান।

Tags: ঝগড়ানিহত
Previous Post

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

Next Post

কানাডায় নিখোঁজ বাংলাদেশি তরুণীর মরদেহ মিললো সাগর সৈকতে

Next Post
সাগর সৈকতে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার, কানাডায় নিখোঁজ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় নিখোঁজ বাংলাদেশি তরুণীর মরদেহ মিললো সাগর সৈকতে

Vinnisius receives a red card from the referee during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়াস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT