চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-আনিসুলের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। শুনানি শেষে আদালত আগামী ২২ ফেব্রুয়ারি প্রসিকিউশনের পক্ষে প্রথম সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছে।

সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে হওয়া একটি ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার বক্তব্য উঠে আসে, যা হত্যাকাণ্ডে সরাসরি উসকানি হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, ওই ফোনালাপে তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর ব্যবস্থা নিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ব্যাপক মাত্রায় অপরাধ সংঘটিত হয় এবং বহু মানুষ প্রাণ হারান।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার বিচার দেখতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন নিহতদের পরিবারের স্বজনরা। মামলাটি বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে বলে আদালতকে অবহিত করা হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানি ও সাক্ষ্যগ্রহণে মামলার প্রমাণাদি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

Tags: আনিসুল হকজুলাই আন্দোলনমানবতাবিরোধী অপরাধ মামলাসালমান এফ রহমান
Previous Post

‘এই পুরস্কার প্রত্যেক লেখককেই আলাদা শক্তি যোগাবে’

Next Post

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সৌজন্য সাক্ষাৎ

Next Post
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সৌজন্য সাক্ষাৎ

জনতা সমাবেশে বক্তা উত্তেজিতভাবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT