চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ এর আক্ষেপ ঘুচতে যাচ্ছে ‘দামাল’ এ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা পরাণের দৃশ্য, প্রেম ও আবেগের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দামাল’ এর প্রথম গান মুক্তি পেয়েছে সোমবার সন্ধ্যায়। যা প্রকাশিত হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ এর বিভিন্ন প্লাটফর্মে ইতোমধ্যে সাড়া ফেলেছে ফোক সম্রাজ্ঞী মমতাজের কণ্ঠে ‘ঘুরঘুর পোকা’ গানটি।

তবে গানটি দেখে নিজের প্রশান্তির কথা জানাচ্ছেন ‘পরাণ’ এর দর্শক! কীভাবে? রায়হান রাফীর সবচেয়ে আলোচিত সিনেমা ‘পরাণ’ এ জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। রোমান ও অনন্যার চরিত্রে অভিনয় করেছেন তারা। সেই ছবিতে তাদের প্রেম, খুনসুটি মনে ধরেছে দর্শকের। সেই সঙ্গে তাদের করুণ বিচ্ছেদে কষ্টও পেয়েছেন দর্শক! তবে ‘দামাল’ এ এই জুটির মিলনের ইঙ্গিত খুঁজে পেয়ে কিছুটা উচ্ছ্বসিত তারা। দর্শক বলছেন, ‘পরাণ’ এর আক্ষেপ ঘুচতে যাচ্ছে ‘দামাল’ এ!

তেমন আভাস যেনো আরও উস্কে দিলো ‘দামাল’ এর প্রথম গান। সদ্য প্রকাশিত গানটিতে কবুল পড়ে রাজ-মিমের বিয়ের দৃশ্যও দেখা যায়। যা দেখে দর্শক মন্তব্য করেছেন, ‘পরাণে একটা আফসোস ছিল, রোমান অনন্যার বিয়েটা হয়নি। অবশেষে দামালে তাদের বিয়েটা হয়েছে। শান্তি লাগছে।’

আরাফাত মহসিনের সুর-সংগীতে দামাল এর এই গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ। গানের চিত্রায়ণে দেখা গেছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে। বিয়ের দৃশ্য দিয়েই মূলত ফুটবল অন্তপ্রাণ শরিফুল রাজের চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। দৃশ্যে দেখা যায়, রাজ কোনোরকম কবুল বলেই বিয়ের মঞ্চ থেকে দৌড়ে ফুটবল মাঠে চলে যান!

এরআগে ‘দামাল’ এ রাজ-মিমের বর-কনে বেশের লুক প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী। যা প্রকাশের পর বেশ সাড়াও ফেলে। ‘পরাণ’-এর পর ‘দামাল’ নিয়েও সমান আশাবাদী বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন তারা।

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।

Tags: ইমপ্রেসটেলিফিল্মদামালনাসির উদ্দিন খানপূজাফরিদুর রেজা সাগরফুটবলবিদ্যা সিনহা মিমরায়হান রাফীরাশেদ মামুন অপুলাক্স তারকা অথৈলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমীসাঈদ বাবুসিনেমাসিয়াম আহমেদসুমিতসৈয়দ নাজমুস সাকিব
Previous Post

চ্যাম্পিয়ন হয়ে ফিরল মেয়েরা

Next Post

কক্সবাজারে ৭ দিন ব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল

Next Post
কক্সবাজারে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ৭ দিন ব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল

শামসুল হক রিপন পুরস্কার গ্রহণ করছেন, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পর্যটন দিবসে পুরস্কৃত শামসুল হক রিপনের দুই ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT