চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 07, জানুয়ারি 2026
in বাংলাদেশ
A A

২০১৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার একটি বড় চালান বাংলাদেশে পৌঁছেছে। ৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের ভুট্টার এই প্রথম চালানটির আগমনকে স্বাগত জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

চালানটিতে মোট ৫৭,৮৫৫ মেট্রিক টন হলুদ ভুট্টা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা রাজ্যে ২০২৫–২৬ ফসল মৌসুমে উৎপাদিত। ভুট্টাগুলো যুক্তরাষ্ট্রের ভ্যাঙ্কুভার, ওয়াশিংটন বন্দর থেকে জাহাজে করে বাংলাদেশে পাঠানো হয়।

এই চালানটি বাংলাদেশি ফিড মিলারদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আট বছর পর আবারও উচ্চমানের যুক্তরাষ্ট্রের ভুট্টা পশুখাদ্যের উৎস হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হলো।

চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় দেশের তিনটি বড় ফিড মিলিং প্রতিষ্ঠানের নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নরিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডর একটি ক্রেতা কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি) এর এক কর্মকর্তা বলেন,
“আট বছরের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”

এই চালানকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

 

Tags: ভুট্টা
Previous Post

৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত, সতর্কতা জারি

Next Post

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম

Next Post

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম

আতিকুল ইসলাম ও পরিবারকে দেশ ছাড়তে আদালতের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT