টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাপ থেকে মুক্তি এবং মুসলিম জাহানের শান্তি কামনায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের মুসল্লিদের সমাগম ঘটেছে প্রথম দিনেই। ইজতেমার জন্য টঙ্গী এলাকাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্বের আখেরী মোনাজাত রবিবার।







