চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বাভাস দিয়ে এলো যে ‘তুফান’! 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 27, মার্চ 2024
in বিনোদন
A A
অভিনেতা গ্ল্যামারাস পোশাক ও সানগ্লাসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকেই নির্মাতা রায়হান রাফীর ফেসবুক দেয়ালে একটি ‘বিশেষ ঘোষণা’ দেখা যায়! ঘোষণা না বলে বরং বলা ভালো, একটি ঝড়ো তুফানের পূর্ভাবাস! সেখানে সবাইকে নিরাপদে থাকার কথাও উল্লেখ করেন! সেই পূর্ভাবাসের মানে বোঝা গেল বুধবার বিকেলে! 

এদিন এই নির্মাতা প্রকাশ করলেন তার আসন্ন সিনেমা ‘তুফান’ এর ফার্স্ট অফিশিয়াল লুক! তার জন্যই দু’দিন ধরে এই নাটুকে কায়দার আশ্রয় নেয়া! আর হঠাৎ ‘তুফান’ এর এই ফার্স্ট লুক প্রকাশের তাগিদ মূলত অন্য কারণে!

বর্তমানে রোজার ঈদের সিনেমার প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সিনে সংশ্লিষ্টরা! শাকিব খান অভিনীত রাফীর ‘তুফান’ মুক্তির কথা রয়েছে আগামী কোরবানি ঈদে! তাহলে হঠাৎ ‘তুফান’ এর লুক কেন? এর কারণ অন্তত শাকিবিয়ানদের অজানা নয়!

২৮ মার্চ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এই তারকার বিশেষ দিন সামনে রেখে তাকে চমকে দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে ‘তুফান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাতা রাফী।

বুধবার বিকেল চারটার দিকে রাফী ‘তুফান’ এর লুক পোস্টার প্রকাশ করে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান। যে পোস্টারটিতে দুর্দান্ত লুকে ধরা পড়েন শাকিব।

শাকিব খান অভিনীত তুফান সিনেমার পোস্টার, গ্যাংস্টার চরিত্রে শাকিবের স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ হাতে জ্বলন্ত সিগারেট, লম্বা কার্লি চুলে চোখে রোদ চশমা, গলায় লকেট। দুর্দান্ত লুকে তিনি বসে আছেন সোফায়! ঠিক পাশেই মেশিনগান! এমন গোমট আবহে কারো বুঝতে বাকি নেই, ‘তুফান’-এর মাধ্যমে এক মস্ত গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন ‘প্রিয়তমা’ তারকা! মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও যায়।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। রাফী আগেই জানিয়েছেন, ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুফান’-এ ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

Tags: তুফাননাবিলামিমি চক্রবর্তীযিশুরাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
Previous Post

সমরাস্ত্র প্রদর্শনীতে ডামী বন্দুক দিয়ে শ্যুটিং

Next Post

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Next Post
নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অসুস্থ ব্যক্তির ছবি, চিকিৎসা চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট থেকে জীবন্ত কুঁচিয়া বের করল ডাক্তার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT