চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগের ক্যারিয়ারে গান-ভিডিওতে একসঙ্গে প্রথমবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
দুটি শিল্পী গানের ভিডিওতে পারফর্ম করছে, উৎসবের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই সেরাকণ্ঠ’র প্লাটফর্ম থেকে উঠে এসে ইমরান ও কোনাল দুজনেই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন।

একসঙ্গে একাধিক আলোচিত ছবিতে প্লে-ব্যাক করেছেন তারা। সেইসব গান দর্শকপ্রিয়তা পেয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে দুজনেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

নতুন খবর, একযুগের ক্যারিয়ারে ইমরান-কোনাল প্রথমবার একসঙ্গে মিউজিক ভিডিও করলেন। তাদের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটির নাম ‘মন ময়ূরী’। সুর-সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল, লিখেছেন মানজু মান আরা। সেই সঙ্গে থাকছে আদিবাসীদের আঞ্চলিক গানের কিছু কথা।

কোনালের সঙ্গে প্রথম মিউজিক ভিডিওর অভিজ্ঞতা খুব ভালো উল্লেখ করে ইমরান বলেন, আমি রোম্যান্টিক ভিডিও বেশী করি। কিন্তু এটা ওই টাইপের গান ভিডিও না। ফান ডান্স মিলিয়ে খুবই রিদমিক একটি গান। সবার ডান্স পারফর্মের জন্য উপযোগী গান।

ইমরান আরও বলেন, আমার মনে হয় নতুন কম্বোটা ভালো লাগবে এবং স্ক্রিনে আমাকে ও কোনালকে দেখলে সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে।

ব্যাটে-বলে মেলেনি বিধায় এতদিন একসঙ্গে মিউজিক ভিডিও করা হয়নি ইমরান-কোনালের। নতুন গানটি প্রসঙ্গে কোনাল বলেন, আমি এমনিতেই মিউজিক ভিডিও কম করি। কারণ ভিডিওতে গেলে নাচতে হয়। আর আমি নাচতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। এই জন্য আগে টুকটাক যে মিউজিক ভিডিওগুলো করেছি ডান্স থাকে বলে ভিডিওতে আসিনি। কিন্তু ‘মন ময়ূরী’ গানটা এতো ভালো যে কারণে ভিডিও করতে রাজি হয়েছি।

গানটি অনেকটা নাচের, শুনেই নাচতে মন চাইবে! বিয়ের মৌসুম, ভ্যালেন্টাইন পাশাপাশি বসন্ত এই সবকিছুকে টার্গেট করেই বানানো হয়েছে গানটি।

ইমরান-কোনালের মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সৈকত রেজা। ৫ ফেব্রুয়ারি সিএমভি-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

Tags: ইমরানইমরান-কোনালকোনালগান ভিডিওমিউজিক ভিডিওলিড বিনোদন
Previous Post

শুরু হয়েছে নগদ ও রকমারির যৌথ প্রযোজনায় অনলাইন বইমেলা

Next Post

রাবিসাস’র নতুন সভাপতি তৌসিফ, সম্পাদক লোটাস

Next Post
রাবিসাস’র নতুন সভাপতি তৌসিফ ও সম্পাদক লোটাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিসাস’র নতুন সভাপতি তৌসিফ, সম্পাদক লোটাস

বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ব্যাটারকে ভিসা দেয়নি ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT