চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 16, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশেষজ্ঞরা রোগীর স্কিনে নমুনা সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার বাইরে প্রথম ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হয়েছে অতি সংক্রামক রোগ মাঙ্কিপক্স। এর মাত্র একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করে।

বিবিসি জানিয়েছে, সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার তথ্য মতে, আফ্রিকার বাইরে প্রথম এবং আরও বিপজ্জনক ধরনের মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সংস্থাটি বলছে, আফ্রিকার একটি অঞ্চলে থাকার সময় এই ব্যক্তি সংক্রামিত হয়েছিল যেখানে বর্তমানে এমপক্স ক্লেড-১ ধরনের প্রাদুর্ভাব রয়েছে।

সুইডিশ জনস্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রধান অলিভিয়া উইগজেল বলেন, আক্রান্ত ব্যক্তি স্টকহোমে চিকিৎসার জন্য এসেছেন। তবে সুইডেনে চিকিৎসা নেওয়ার মানেই এই নয় যে বৃহত্তর পরিসরে মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। তিনি বলেন, আফ্রিকার এমন একটি অঞ্চলে থাকার সময় আক্রান্ত ব্যক্তি সংক্রামিত হয়েছেন যেখানে এমপক্স ক্লেড-১ এর ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে।

পিরব্রাইট ইনস্টিটিউটের পক্স ভাইরাসে বিশেষজ্ঞ ড. জোনাস আলবার্নাজ বলেছেন, আফ্রিকার বাইরে শনাক্ত হওয়া প্রথম কেসটি উদ্বেগজনক। এর আগে, ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছিলেন, রোগটির আফ্রিকা এবং তার বাইরে আরও ছড়িয়ে পড়ার শঙ্কা খুবই উদ্বেগজনক। এর প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা অপরিহার্য।

মাঙ্কিপক্স সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো। এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আফ্রিকায় মাঙ্কিপক্স ভাইরাসের দু’টি প্রধান ধরণ রয়েছে। একটি ক্লেড-১ এবং অন্যটি ক্লেড-২।

Tags: আফ্রিকামাঙ্কিপক্সশনাক্ত
Previous Post

বিকেলে শপথ নিবেন আরও চার উপদেষ্টা

Next Post

ডাচদের ‘সুবিধা’ দেয়ার কথা মানলেন না টেন হাগ

Next Post
টেন হাগের উত্তেজিত প্রতিক্রিয়া ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচদের ‘সুবিধা’ দেয়ার কথা মানলেন না টেন হাগ

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দিবসে উদীচী সংগঠনের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দিবসে যে দাবী জানালো উদীচী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT