চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাজলরেখা’য় যে লুক নিয়ে আসছেন রাজ-মিথিলারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য রাজ-মিথিলাদের নতুন লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে বড় পর্দায় আসছে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিশাল ক্যানভাসে নির্মিত গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ছবি ‘কাজলরেখা’। এরইমধ্যে নির্মাতা ডিজিটাল প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে আনলেন কাজলরেখা সিনেমায় মূল চরিত্রদের ফার্স্ট লুক!

সেলিমের কাজলরেখা ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, খায়রুল বাসার, সাদিয়া আইমান এবং নবাগতা মন্দিরা চক্রবর্তী। চ্যানেল আই সেরা নাচিয়ের মঞ্চ থেকে উঠে আসা মন্দিরাই মূলত এই ছবির নাম চরিত্রে অভিনয় করেছেন।

‘কাজলরেখা’র চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ও অভিনেতা গাউসুল আলম শাওন

৪০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে এই সময়ের তারকাদের দেখতে কেমন লাগবে, এমন কৌতুহল অনেকেরই। সেই কৌতুহল যেন আরো উস্কে দিলেন নির্মাতা। কাজলরেখার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার বেশ কয়েকটি চরিত্রের লুক প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে শরিফুল রাজ, মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন ও মন্দিরা চক্রবর্তীর লুক।

কঙ্কন দাসী চরিত্রে মিথিলাকে দুর্দান্ত লুকে দেখা গেছে স্থিরচিত্রে। একইভাবে সুচ কুমার চরিত্রে রাজ, কাজলরেখার চরিত্রে মন্দিরা এবং সুচ কুমারের বন্ধুর চরিত্রে খায়রুল বাসারকেও মানিয়ে গেছে বেশ।

বিগত দুই বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি অনুদান পাওয়া ‘কাজলরেখা’র শুটিং করেছেন নির্মাতা। বড় ক্যানভাসে নির্মিত এই ছবিটিকে নির্মাতা বলছেন মিউজিক্যাল ফিল্ম। কেননা এই ছবিতে প্রায় কুড়িটির মতো গান রয়েছে। এরমধ্যে ‘কাজলরেখা’র প্রথম গান মুক্তি পেতে যাচ্ছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। এমন ঘোষণাই দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম।

বৃহস্পতিবার আসছে ‘কাজলরেখা’র প্রথম গান

আরো এক যুগ আগে ‘কাজলরেখা’ নির্মাণের উদ্যোগ নিয়ে চিত্রনাট্য তৈরি করেছিলেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। কিন্তু বড় বাজেটের এই ছবির জন্য তখন প্রযোজক পাননি। এরমধ্যেই তিনি নির্মাণ করেছেন স্বপ্নজাল, পাপপুণ্য, গুণীনের মতো সিনেমা।

৪০০ বছর আগের কাহিনী বেছে নেয়ার কারণ হিসেবে শুটিংয়ের আগে নির্মাতা বলেছিলেন, আমরা সমৃদ্ধশালী জাতি ছিলাম সেটা এই ছবিতে দেখাতে চাই। অতীতে আমরা কেমন কাপড় পরতাম, আমাদের স্থাপত্য কেমন ছিল, মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্যরীতি কী ছিল- সবকিছু জাতির সামনে তুলতে ধরতে চাই। এসব কিছুর সাথে ‘কাজলরেখা’র মাধ্যমে আমাদের সোনালি অতীতের একফালি রোদ জাতির গায়ে মাখাতে চাই।

Tags: ইরেশ যাকেরকাজলরেখাখায়রুল বাসারগিয়াসউদ্দিন সেলিমনবাগতা মন্দিরা চক্রবর্তীফার্স্ট লুকমনপুরারাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনশরিফুল রাজসিনেমা
Previous Post

যে নাটক দেখে মুগ্ধতায় ভাসছেন দর্শকরা

Next Post

অপেক্ষা ফুরাল, নিউজিল্যান্ডে প্রথমবার টি-টুয়েন্টি জিতল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষা ফুরাল, নিউজিল্যান্ডে প্রথমবার টি-টুয়েন্টি জিতল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী বিজয়ীদের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে বিজয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT