চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ কার্যালয়ে প্রথমা’র বইমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in অর্থনীতি
A A
নগদ কার্যালয়ে প্রথমা’র বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এসে গেছে মেলার মৌসুম। এই মৌসুমের শুরুতেই আজ মঙ্গলবার থেকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। নগদের কর্মীদের জন্য নগদ ও প্রথমা’র উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। মূলত নগদ কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।

প্রথমার অনলাইন মার্কেট প্লেসে তাদের নিজেদের প্রকাশিত সব বই ২৫ শতাংশ ছাড়ে কেনার ব্যবস্থা থাকছে এই মেলায়। এখানে দেশের বিভিন্ন প্রকাশনীর গুরুত্বপূর্ণ সব প্রকাশনা থাকবে। এ ছাড়া নগদ কর্মীরা এই মেলা থেকে নগদ পেমেন্টে বই কিনলে ২৫ শতাংশ সাথে ছাড় পাবেন। নগদ কার্যালয়ের ছাদে অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা।

আজ মঙ্গলবার ও কাল বুধবার এই মেলা চলবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, নগদের ডেপুটি সিএমও মোহাম্মদ সোলাইমান, মানবসম্পদ বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক শুভেচ্ছা স্মারক হিসেবে কথাসাহিত্যিক আনিসুল হকের নিজের লেখা চারটি বই তাকে উপহার দেন।

অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, নগদ কর্মীদের জন্য বিশেষ এই বইমেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা দেশের নানা রুচির নানা ধরনের পাঠকের কাছে বই নিয়ে পৌঁছাতে চাই। তারই একটা অংশ এই বইমেলা। এভাবে আমরা আশা করি নগদের বিভিন্ন কর্মীর হাতে নানা রুচির বই পৌঁছে যাবে। আর এ ধরণের মেলা একটা নিয়মিত আয়োজনে পরিণত হয়ে সেটা নতুন নতুন পাঠক তৈরি করবে বলে আশা করি।

অনুষ্ঠান উদ্বোধন করে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, নগদ সবসময় তার কর্মীদের চেতনাগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মনে করি, বই পড়ার চেয়ে বড় আত্মোন্নয়ন আর হয় না। এই বইমেলা আমাদের বইপ্রেমী কর্মীদের জন্য দারুণ একটা সুযোগ। তারা এখান থেকে বই পছন্দ করে কিনতে পারবেন এবং পড়বেন।

তানভীর এ মিশুক আরও বলেন, প্রথমার সাথে এই বইমেলা আমাদের জ্ঞানভিত্তিক সমাজের দিকে আরেকটু এগিয়ে দেবে। নগদ বিশ্বাস করে, জাতি হিসেবে, কর্মী হিসেবে আমরা যত নতুন জ্ঞান ও তথ্য পাব, সেটা আমাদের আরও এগিয়ে দিবে।

Tags: নগদপ্রথমাবইমেলা
Previous Post

‘ভারত হোয়াইটওয়াশ হতে পারে’

Next Post

বাগদান সারলেন পুলকিত-কৃতি?

Next Post
পুলকিত ও কৃতি বাগদান সম্পন্ন, আনন্দিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদান সারলেন পুলকিত-কৃতি?

বাংলা সিনেমার চারটি পোস্টার, দর্শকদের জন্য নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতে চার ছবি, সবগুলোই দর্শক টানতে ব্যর্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT