চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 20, নভেম্বর 2024
in - সেমি লিড, অন্যান্য, ধর্ম ও জীবন
A A
বাংলাদেশের আনাস আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ।

৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। এবং কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী। কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা।

ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারী গ্রুপে প্রতিনিধিত্ব করেছেন আবু জর গিফারী।

শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। কুয়েতের কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে আগে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা।

Tags: আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতাপ্রথম স্থান
Previous Post

ম্যারাডোনার পাশে নাম লেখালেন মার্টিনেজ

Next Post

গাজীপুরে প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

Next Post
গাজীপুরের প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক মিডিয়া ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের মেয়াদ ‘চার বছর’ হঠাৎ কেন আলোচনায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT