চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’-এ বাড়ছে উত্তাপ!

রায়হান রাফীর ঈদের ছবি ‘প্রেশার কুকার’-এর ফার্স্ট হুইসেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 07, মার্চ 2026
in বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমা দিয়ে তিনি দর্শকদের আস্থা অর্জন করেছেন। গত কয়েক বছর ধরে ঈদ এলেই তার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ দেখা যায়।

এবারের ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নায়ক ছাড়াই চার অভিনেত্রীকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে। তবে এটিকে টিজার নয়, ‘ফার্স্ট হুইসেল’ নামেই আখ্যা দিয়েছেন নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফার্স্ট হুইসেল’ শেয়ার করে লেখা হয়, “নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।”

ক্যাপশনে আরও বলা হয়, “প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু… রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।”

দেড় মিনিটের এই ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিব ও সাবেরী আলম।

এছাড়া পুরো ভিডিও জুড়ে শোনা যায় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতেও শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময় করে তুলেছে।

এর আগে গত মাসে প্রকাশিত পোস্টারেই সিনেমাটি নিয়ে আলোচনার জন্ম দেন রাফী। সেখানে একসঙ্গে চার নারী চরিত্রকে সামনে আনা হয়, যা স্পষ্ট করে দেয়—গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন নারীরাই।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্পই তুলে ধরা হবে ‘প্রেশার কুকার’-এ। তার কথায়, “এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।”

ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত ‘প্রেশার কুকার’-এর এই ‘ফার্স্ট হুইসেল’ প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে।

Tags: ইমপ্রেসঈদের সিনেমাপ্রেশার কুকারফার্স্ট হুইসেললিড বিনোদনসিনেমা
Previous Post

জ্বালানি তেল পাচার ঠেকাতে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

Next Post

‘বুমরাহও মানুষ’, তার ‘বাজে’ দিনের অপেক্ষায় ফিলিপস

Next Post

‘বুমরাহও মানুষ’, তার ‘বাজে’ দিনের অপেক্ষায় ফিলিপস

ছবি: সংগৃহীত

ইরানকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT