চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযানে ফায়ার সার্ভিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ফায়ার সার্ভিসের লোগো, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহেই রাজধানীর অবৈধ ভবনগুলোর বিরুদ্ধে সিটি করপোরেশনের সঙ্গে যৌথ অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বুধবার ২২ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিস প্রতিনিধি দলের দেশে ফেরার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফায়ার সার্ভস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি বলেন, যে কোন কিছু বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগে। আগামী সপ্তাহেই আপনারা এর কিছুটা বাস্তবায়ন দেখতে পাবেন। প্রথমে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে আমরা অভিযানে যাবো, যেখানে ভবনের নিয়মগুলো মানা হয়নি। যেসব ভবনে ফায়ার সেফটি আইনটি মানা হয়নি সে বিষয়গুলো আমরা দেখবো। অন্য বিষয়গুলো নির্ধারিত ডিপার্টমেন্ট দেখবে।

তিনি বলেন, গত কয়েকবছর ধরে বাংলাদেশে ভূমিকম্পের ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন। আমাদের ১৪ হাজার কর্মীর সবাই প্রশিক্ষিত। তাদেরকে প্রতিনিয়তই আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এটা চলমান প্রক্রিয়া। আমাদের উন্নত যন্ত্রপাতিও আছে। তবে বড় দুর্যোগের ক্ষেত্রে এটি অবশ্যই যথেষ্ট না। তাই জনগনকে সঙ্গে নিয়ে যারা আমাদের সহযোগী সংস্থা রয়েছে, তাদের সঙ্গে কাজ করছি। এমন কোন ঘটনা যদি ঘটে আমাদের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ ও মহড়াগুলো অব্যাহত রাখছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাজধানী কতোটা পরিকল্পিত এ উত্তরটা আপনাদের কাছে আছে। আমার বিষয় হচ্ছে এমন কোন ঘটনা ঘটলে আমি কতটুকু তৈরি। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৪ হাজারের বেশি কর্মীর সবাই প্রশশিক্ষিত। আমাদের ৬২ হাজার ভলানটিয়ার তৈরির টার্গেট ছিলো, এরমধ্যে ৫০ হাজার ভলানটিয়ার তৈরি করেছি। তারা আবার অন্যদের প্রশিক্ষিত করছে।

ঢাকায় ভূমিকম্পের মতো বড় দুর্যোগ হলে আমরা ঢুকতে পারবো কিনা সেটা বিষয় না। আমাদের ঢুকতেই হবে। এজন্যই প্রশিক্ষণ। তাই এমন কিছু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, আমরা চাই না এমন কোন ঘটনা হোক। কিন্তু প্রস্তুতি নিতে হবে। নির্ধারিত বিল্ডিং কোড অনুযায়ী যেসব ভবন নয়, সেই ভবনগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করছি। এ বিষয়ে আমরা সিটি করপোরেশন ও রাজউকের সঙ্গে কাজ করছি। আমার যে এখতিয়ার আছে সিটি করপোরেশন ও রাজউকের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাস্তবায়নের করার চেষ্টা করছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ১ লাখের উপরে গার্মেন্টস কর্মীকে প্রশিক্ষণ দিয়েছি। প্রত্যেকে তাদের পরিবার ও নিজ কমিউনিটিকে প্রশিক্ষণ দিচ্ছে। স্কুল-কলেজে প্রশিক্ষন দিচ্ছি, আমাদের চেষ্টা অব্যাহত আছে। এমন কোন দুর্যোগ মোকাবেলায় আমাদের সম্মিলিত চেষ্টা করতে হবে। আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, যেটা নাই তার জন্য আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি।

পুরান ঢাকায় অবৈধ কেমিক্যালের দোকানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ অগ্নি নির্বাপন করা, কারখানা সরানোর কাজ আমার নয়। নিমতলি ও চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় এমন কোন দোকানের কোন লাইসেন্স দিচ্ছি না। যা আছে সেগুলো অবৈধভাবে হচ্ছে।

তুরস্কে উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের প্রতিনিনিধি দলের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিনিধিদল উদ্ধার অভিযান শেষ করে গতকাল দেশে ফিরেছে। তুরস্কে তাদেরকে কাজ করার সুযোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজকের দিনে পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকা সুউচ্চভাবে-সুনামের সাথে উড়ছে আমাদের এ কার্যকলাপের মাধ্যমে।

প্রথমবারের মতো ফায়ার সার্ভিস দেশের বাইরে উদ্ধার অভিযানে গেছে। সেখান থেকে আমরা আমাদের পেশাগত দক্ষতা অনেক উঁচুতে গিয়েছে। দোয়া করবেন আমাদের দেশে যেন এমন ঘটনা না ঘটে, যদি ঘটে আমরা পাশে আছি।

তুরস্কে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের টিমলিডার ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দিনমনি শর্মা বলেন, বাংলাদেশের উদ্ধার অভিযানে সেনাবাহিনীর ২৪ জন, সেনাবাহিনী মেডিক্যাল টিমের ১০ জন, ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৪৬ জন ছিলেন। আমাদের জন্য বিদেশে কাজ করার অভিজ্ঞতা একেবারেই নতুন। সেখানে রানা প্লাজার মতো শত শত ভবন ধসে পড়েছে।

আমরা আদিয়ামান শহরে যেখানে কাজ করেছি, যেখানে শহরটি অনেক পরিকল্পিত। তারপরেও সকল ভবন ধসে পড়েছে। যে ২-১ টি বাড়ি দাড়ানো আছে সেসবেও ফাটল ধরেছে। আমরা মোট ২ প্রদেশে ১১ টি ভবনে উদ্ধার অভিযান চালিয়েছি। যেখানে কাজ করেছি সফল হয়েছি। যেখানে হাত দিয়েছি মৃত-জীবিত ভিকটিম উদ্ধার করতে পেরেছি।

তিনি বলেন, তুরস্কে ৪০ টির মতো দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। একমাত্র বাংলাদেশ দলকে সে দেশের সরকার নির্ধারিত দিনের চেয়েও ৫ দিন বেশি রাখার জন্য অনুরোধ করেছে। আমাদের এ অভিজ্ঞতার ফলে ভবিষ্যতে যে কোন দেশে সক্ষমতা নিয়ে পাশে দাড়াতে পারবো। উদ্ধার অভিযান চালাতে পারবো। এ অভিজ্ঞতা বাংলাদেশসহ বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারব।

Tags: ফায়ার সার্ভিস
Previous Post

বাফুফের এলিট একাডেমির ৬৫ ফুটবলার পাবেন বেতন

Next Post

বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পাকিস্তানের মতোই দেউলিয়া হতো: নৌ প্রতিমন্ত্রী

Next Post
বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পাকিস্তানের মতোই দেউলিয়া হতো: নৌ প্রতিমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পাকিস্তানের মতোই দেউলিয়া হতো: নৌ প্রতিমন্ত্রী

ভবন ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, পথচারীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবন ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, পথচারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT