চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর কোথাও ওয়াটার হাইড্রেন্ট নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পুলিশ ও র‌্যাবের উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন: একটি পরিকল্পিত নগরায়নের জন্য ওয়াটার হাইড্রেন্ট থাকা অত্যন্ত জরুরি। অগ্নিনির্বাপণে অতি জরুরি হলেও ঢাকা শহরে মিল ফ্যাক্টরি ছাড়া কোথাও ওয়াটার হাইড্রেন্ট নেই বললেই চলে।

বুধবার ৫ এপ্রিল দুপুরে অধিদপ্তরের প্রধান ফটকে বঙ্গবাজার মার্কেটের আগুন নির্বাপণ সংক্রান্ত সর্বশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিস প্রধান বলেন: রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। আমরা আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব মার্কেটে সার্ভে শুরু করব। এসব মার্কেটে বিএমডিসি কোড অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নিনির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা, আমার কাছে আপাতদৃষ্টিতে তা মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ। মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এ সার্ভে করা হবে এবং পরবর্তী করণীয় জানানো হবে।

তিনি বলেন: বঙ্গবাজার মার্কেটে এখনও আগুন আছে। আগুন নির্বাপণে এখনও ফায়ারের ১২টি ইউনিট কাজ করছে। এনেক্সকো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের ফায়ার সদস্যরা কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন: সরকারি স্থাপনা নয়, প্রত্যেকটা স্থাপনাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এক এক জায়গায় কাজ করেছি। একসঙ্গে একশ ফায়ার ফাইটার জড়ো হলেও সেটা কাজের জন্য কিন্তু অন্তরায়।

তিনি বলেন, আপনারা দেখেছেন পুলিশ সদর দপ্তরের একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের পাশেই এনেক্সকো টাওয়ারের বর্ধিত ভবনটি পোড়েনি। সেটা কিন্তু আমরা রক্ষা করেছি।

আগুন নির্বাপণে পানির সংকটের অভিযোগের প্রশ্নের উত্তরে মো. মাইন উদ্দিন বলেন: ঢাকা শহরের বর্তমান অবস্থা আপনারা জানেন। আমরা রাজউক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগামী সপ্তাহে বসে বিএমডিসি কোড যেনো মেনে চলার ব্যবস্থা করা যায়, সেটা করব।

Tags: বঙ্গবাজার আগুন
Previous Post

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

Next Post

উপজেলা পরিষদে ইউএনও’র ক্ষমতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পরিষদে ইউএনও'র ক্ষমতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত

বাংলাদেশি ক্রিকেটার মাশরাফী এমসিসির আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি পান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির আজীবন সদস্য মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT