চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফের আগুনের সূত্রপাতের আশঙ্কা নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এনেক্সকো টাওয়ারের পুরো পরিস্থিতিই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফের আগুনের সূত্রপাত হওয়ার আশঙ্কা নেই।

বুধবার ৫ এপ্রিল দুপুরে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সার্বিক অবস্থা এবং ফায়ার সার্ভিসের বর্তমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্সের এই পরিচালক বলেন, গতকাল সারাদিন এবং সারারাত পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছেন এবং এখনও তা অব্যাহত রয়েছে। তবে দোকানগুলোতে অতিরিক্ত পণ্য মজুতের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পোহাতে হচ্ছে। তারা আগুনের উৎসের কাছাকাছি যেতে পারছিলেন না। এজন্য কিছুটা সময় লাগছে। যে কারণে মাঝেমধ্যেই ধোঁয়া দেখা যাচ্ছে।

‘মূলত এই ভবনে মালামাল মজুতের ক্ষেত্রে যেসব নিয়ম-নীতি মানা প্রয়োজন ছিল, সেটি সম্পূর্ণ অনুপস্থিত। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন বাড়তে দিচ্ছি না।’

ফায়ার সার্ভিসের আহত আট ফায়ার ফাইটারের সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ৮ জনের মধ্যে ৬ জন সম্পূর্ণ শঙ্কামুক্ত রয়েছেন। তবে দুজন এখনও শঙ্কামুক্ত হননি। মানুষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে একজন কণ্ঠনালীতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি এখনো শঙ্কামুক্ত নন। এটি অত্যন্ত পীড়াদায়ক। আপনাদের কাজ করতে গিয়েই আমরা আহত হচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন: এই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে পানি স্বল্পতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ১৪টি পাম্প সেট করে পানি আনতে হয়েছে। এছাড়া আর অন্য কোথাও থেকে পানি আনা সম্ভব হয়নি।

মঙ্গলবার ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে এখনও মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Tags: আগুনএনেক্সকো টাওয়ারফায়ার সার্ভিসবঙ্গবাজার
Previous Post

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবেন প্রধানমন্ত্রী

Next Post

মুশফিকের ঝলমলে সেঞ্চুরি, লিড বাড়াচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের ঝলমলে সেঞ্চুরি, লিড বাড়াচ্ছে বাংলাদেশ

একজন নারী ও দুই পুরুষের সাক্ষাৎকারের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একেই বলে বাধ্য প্রেমিক’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT