চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড: অগ্নিদগ্ধ হয়ে ক্রুর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:50 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত জাহাজ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নুর কামাল (৩৫) নামে জাহাজটির একজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নুর কামালের বাড়ি টেকনাফ উপজেলায় বলে জানা গেছে।

আজ (২৭ ডিসেম্বর) শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি জানান, প্রতিদিনের মতো পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে জাহাজটি ঘাটের দিকে আসছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দেখা যায়। পরে উদ্ধারকারী দল জাহাজ থেকে ১৬ জন ক্রু সদস্যকে উদ্ধার করে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি।

এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tags: অগ্নিকাণ্ডঅগ্নিদগ্ধ
Previous Post

নারী লিগে দলবদলের সময় বেড়েছে একদিন

Next Post

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

Next Post
তরিক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের জন্য গাড়িতে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

পর্তুগালে অভিবাসীবিরোধী প্রচারণার জন্য রাজনৈতিক পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে কট্টর ডানপন্থীদের অভিবাসীবিরোধী প্রচারণা জোরালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT