চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজিমপুর কলোনিতে আগুন, আতঙ্কিত এলাকাবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 08, আগস্ট 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আজিমপুর কলোনিতে আগুনে আতঙ্কিত এলাকাবাসী, দগ্ধ ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিমপুর সরকারি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নবনির্মিত এই কলোনির ২৩টি বিল্ডিং এর সবগুলো বহুতল অর্থাৎ ২০ তলা করে।

আজ সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

জানা গেছে, ভোর পৌনে পাঁচটার দিকে আজিমপুর সরকারি কলোনির ৬ নম্বর ভবনের ১৬ তলা সিঁড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন একজন বাসিন্দা। বিষয়টি তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে অবগত করেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আশপাশের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

ভবনটির একজন বাসিন্দা জানান, ভোর পৌনে পাঁচটার দিকে তিনি দেখেন, পাশের ৬ নম্বর ভবনের সিঁড়িতে আগুন জ্বলছে। তিনি তাৎক্ষণিক বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ভোর পাঁচটা ৫২ মিনিটে তিনি ফোনটি করেছিলেন বলে এ প্রতিবেদককে জানান।

৬ নম্বরে ভবনের বাসিন্দা তাপস বলেন, আগুন লাগার খবরে ওই ভবনের বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। মানুষের চিৎকারে তখন অনেকেরই ঘুম ভেঙে যায়। এরপর হঠাৎ ফায়ার সার্ভিসের বিকট হর্নের শব্দে আরও অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়েন কলোনিতে বসবাসকারী প্রায় কয়েক হাজার বাসিন্দা। অনেকের ধারণা জ্বলন্ত সিগারেট খেয়ে সিঁড়িতে ফেলার কারণেই পুরোনো মালামালে আগুন ধরে যায়।

ওই বাসিন্দা আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে গণপূর্ত অধিদপ্তরের একজন উপসহকারী প্রকৌশলীকে ফোন করেন, কিন্তু তিনি ফোনটি রিসিভ করেননি। তাপস জানান সিসিটিভি ফুটেজ থেকে জানা যাবে কারা সিঁড়িতে ধূমপান করেছেন।

ভবনের নিচে গিয়ে দেখা যায়, একজন বয়স্ক ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, ভাড়াটিয়াদের অসচেতনতার কারণে আগুনের ঘটনা ঘটেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ৬ নম্বর ভবনের ১৫ ও ১৬ তলার সিঁড়িতে পুরোনো আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল স্তূপাকারে রাখা রয়েছে। আগুনে পুরোনো মালামাল প্রায় সবই পুড়ে ছাই হয়ে গেছে।

ভবনে বসবাসকারীরা জানান, শুধু ১৫ বা ১৬ তলা নয়, পুরো ভবনের সিঁড়িতে পুরোনো মালামাল রাখা হয়েছে যা থেকে ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

আজিমপুর জোন বি এর বাসিন্দারা জানান, অধিকাংশ মানুষ লিফটে যাতায়াত করেন। এ কারণে সিঁড়িতে পুরোনো মালামাল রেখে গুদাম ঘরে পরিণত করেছেন অনেকে। জরুরি প্রয়োজনে সিঁড়ি দিয়ে দ্রুত নামার আর উপায় নেই অনেক ভবনে।

বাসিন্দারা আরও জানান ৬ নম্বর ভবনে আগুন লাগলেও জরুরি ফায়ার অ্যালার্ম বাজানো হয়নি। সেখানে বসবাসকারী নারী-পুরুষ সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। খবর পেয়ে আশপাশের বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন।

Previous Post

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিভিন্ন খাতে প্রভাব

Next Post

এশিয়া কাপে ‘ওপেনার’ হবেন কোহলি

Next Post
ভারতীয় ক্রিকেটার কোহলি এশিয়া কাপে ওপেনার হিসেবে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে ‘ওপেনার’ হবেন কোহলি

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত, পজিশনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিতর্কিত চুক্তি’ থেকে সরে আসবেন সাকিব, মিলল আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT