রাজধানীর শাহজাদপুরে একটি ৬ তলা ভবনের এক আবাসিক হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ড হয়।
আজ সোমবার (৩ মার্চ) ১২ টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে, একটা বাথরুমের ভিতরে তিনটি সিঁড়ির গোড়ায়। সিড়ির দরজা তালা মারা ছিল। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ হিসেবে জানা যায়, ছাদে ওঠার দরজা বন্ধ ছিল। সিঁড়ি সরু ছিল। ধোঁয়ায় মানুষের মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপন পরিকল্পনা ও ব্যবস্থা কিছুই ছিল না। রাজউকের নিয়ম মেনে ভবন তৈরি করা হয়নি।
মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।









