চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুনের ঘটনা, যাত্রীরা প্রাণে বাঁচলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। জানালার কাঁচ ভেঙে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত তৎপরতায় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আজ (২২ আগস্ট) শনিবার রাত ১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। আগুনে আক্রান্ত বাসটি ছিল আইকন পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি এসি কোচ। এই ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বাসটি কক্সবাজার ছাড়ার কিছু সময় পর ভেতরে পোড়া গন্ধ অনুভূত হয়। পরে যাত্রীরা আগুনের উপস্থিতি টের পান। মুহূর্তেই বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানালার কাঁচ ভেঙে একে একে যাত্রীদের বাইরে বের করে আনেন।

পরে বাসে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে না এলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। তাদের সহায়তায় দ্রুত যাত্রীদের বের করে আনা সম্ভব হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়, পরে আগুন দেখা যায়। তবে শুরুতে চালক বা সহকারীর কাছ থেকে কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

Tags: বাসে আগুন
Previous Post

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

Next Post

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

Next Post
উভয় নেতা হাত মেলাচ্ছেন, পটভূমিতে চীনা ও রুশ পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

ভারতের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহের বিষয়টি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT