চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 19, মার্চ 2026
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকানঘর পুড়ে গেছে। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনুস, সোলাইমানসহ তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, আগুনের ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, লালদীঘি সড়কের টেরিবাজার এলাকায় অবস্থিত কে বি অর্কিড প্লাজা একটি বহুতল বাণিজ্যিক ভবন, যেখানে ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন দোকান রয়েছে। সকালে ভবনের চতুর্থ তলার ওয়েস্টার্ন টেইলার্স নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে টেরিবাজার এলাকার বিপণিবিতানগুলোতে সাধারণত ব্যাপক ভিড় থাকে। তবে ছুটির কারণে সকালে মানুষের উপস্থিতি কম ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

Tags: চট্টগ্রামদগ্ধনিহত ২
Previous Post

মেসিকে নিয়েই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নামছে আর্জেন্টিনা, দলে আরও যারা

Next Post

ছুটির মধ্যে বাড়তি কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

Next Post
ফাইল ছবি

ছুটির মধ্যে বাড়তি কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT