চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে আগুন

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
6:17 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আগুনে পুড়ে গেছে তার বাড়ির সব মালামাল।

রোববার ২১ ডিসেম্বর ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাবেক মন্ত্রী ফারুক খাঁনের ভাই সাব্বির খাঁন উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় প্রতিবেশিরা জানান, রোববার ভোর রাতে কে বা কারা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে দুপুরের দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কিন্ত ততক্ষণে সময় ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরের দিকে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান এলাকায় না থাকায় ও তার ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tags: আগুনগোপালগঞ্জ
Previous Post

জানা গেল ভারত সফরে কত পেয়েছেন বিশ্বজয়ী মেসি

Next Post

হাদি হত্যা: সীমান্ত থেকে গ্রেপ্তার সিভিয়ন ও সঞ্জয় আবার রিমান্ডে

Next Post
সীমান্ত থেকে গ্রেপ্তার সিভিয়ন ও সঞ্জয়, হাদি হত্যা মামলার রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদি হত্যা: সীমান্ত থেকে গ্রেপ্তার সিভিয়ন ও সঞ্জয় আবার রিমান্ডে

বিষাক্ত খাবার খেয়ে পরিবারের সবাই হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT