চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ছবি, বিশেষ তদন্ত দল গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কারণ ও হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক দলও কাজ করছে।

সংবাদমাধ্যম দ্যা ওয়াল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের ধারণা, হোটেলের দ্বিতীয় তলার সুইচবোর্ড অথবা এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা দ্রুত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে নমুনা সংগ্রহসহ বিভিন্ন দিক পরীক্ষা করছেন ফরেন্সিক কর্মকর্তারা। এরই মধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর হোটেলটির অনুমোদন ও ট্রেড লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কলকাতা পুরসভা, বিদ্যুৎ বিভাগ ও দমকল বিভাগ থেকে হোটেলটি কীভাবে ছাড়পত্র পেয়েছিল, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

পৌর বিষয়ক মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হবে। হোটেলটির ট্রেড লাইসেন্সসহ সব ধরনের প্রশাসনিক অনুমোদন নিয়ম মেনে দেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে। এ প্রসঙ্গে তিনি নাম না করে সাবেক মেয়র ফিরহাদ হাকিমের দিকেও ইঙ্গিত করেন।

অগ্নিকাণ্ডের পর হোটেলের বাসিন্দাদের অনেকে অভিযোগ করেছেন, সেখানে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুন লাগার পর ফায়ার অ্যালার্মও বাজেনি বলে অভিযোগ রয়েছে। ফলে হোটেলের ভেতরে থাকা মানুষজন দ্রুত আগুনের খবর জানতে পারেননি বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে কারও মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অগ্নিনিরাপত্তার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তারাপীঠের হোটেলগুলোর উদাহরণ দেন অগ্নিমিত্রা। তিনি বলেন, সেখানে অনেক হোটেলে জরুরি বের হওয়ার পথ থাকলেও কখনও কখনও সেগুলো বন্ধ রাখা হয়। ব্যবসা ও নিরাপত্তা দুটিই নিশ্চিত হয়, এমন কার্যকর ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে হোটেলটির মালিক পলাতক বলে জানা গেছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা, অনুমোদন ও নিয়মকানুন মানার ক্ষেত্রে মালিকের কোনো গাফিলতি ছিল কি না, তা জানতে তাঁর বক্তব্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে একজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আগুনের সূত্রপাত, দ্রুত ছড়িয়ে পড়ার কারণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার অ্যালার্মের কার্যকারিতা এবং জরুরি বহির্গমন পথসহ পুরো ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ ও ফরেন্সিক দল।

Tags: কলকাতাভারতহোটেলে আগুন
Previous Post

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Next Post

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

Next Post
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির চিত্র, মূল্যবৃদ্ধির সূচক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

তথ্যমন্ত্রী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT