চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে কল্যাণ পার্টির নির্বাচনী অফিসে আগুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:28 অপরাহ্ন 01, জানুয়ারি 2024
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে কল্যাণ পার্টির নির্বাচনী অফিসে আগুন লেগে ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিস পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় আগুনে একটি দোকানও পুড়ে গেছে।

রোববার ৩১ ডিসেম্বর গভীর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম।

কল্যাণ পার্টির চেয়ারম্যান ও হাতঘড়ি প্রতীকের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করে বলেন, রোববার গভীর রাতে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশনের কাছে হাতঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণার অফিসে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। প্রায় আধাঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে ১টি সার এবং কীটনাশকের দোকান এবং নির্বাচনী অফিস সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ছাড়াও নির্বাচনী অফিসের পোস্টার লিফলেট সহ প্রচুর নির্বাচনী সরঞ্জাম পুড়ে গেছে।

তবে গত কয়েকদিন ধরে ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কতিপয় সন্ত্রাসীদের হুমকি-ধমকী দেওয়ায় প্রাথমিকভাবে তারাই আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা হাতঘড়ি প্রতীকের এ প্রার্থী।

ইউএনও ফখরুল বলেন, সকালে ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিস ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। কে বা কারা আগুন লাগিয়ে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার ব্যাপারে নির্বাচনী দায়িত্বে থাকা বিচারিক হাকিমকে অবহিত এবং জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা হয়েছে বলে জানান তিনি। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tags: কক্সবাজার-১কল্যাণ পার্টিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

সারাবিশ্বের সাথে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ

Next Post

বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছর বরণ

Next Post
নতুন বছর ২০২৪ উদযাপন উপলক্ষে আকাশে আতশবাজি ও আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছর বরণ

জনসমাগমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়ের অপেক্ষা, আদালতে ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT