চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
6:58 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় আগুন, ৭ ইউনিট নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূবাইলে কার্টুন কারখানায় আগুন। ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি কার্টন উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, কারখানাটিতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ

Previous Post

শহিদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর ২ টায়

Next Post

গণমাধ্যমে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১০ দেশ

Next Post
Media Freedom Coalition statement condemning attacks on journalists in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১০ দেশ

স্মার্ট যুবক হাস্যোজ্জ্বল মুখের ছবি, কালো ও সাদা ফটো. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবির পাশে সমাহিত হবেন শরিফ ওসমান হাদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT