চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের বিপুল ক্ষয়ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবনের দৃশ্য, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের নিলাম বাজারে স্থানীয় সময় সোমবার ৯ জানুয়ারী ভোর ৫টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মালদ্বীপের এমএনডিএফ। তবে আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। আগুন লাগার পর পর প্রচণ্ড বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এসময় পাশে থাকা মালদ্বীপের রাজধানী মালে সিটি কাউন্সিলের আবাসন ব্লকে আগুন ছড়িয়ে পড়ে, যেখানে বিদেশি শ্রমিকসহ বাংলাদেশী প্রবাসীদের বসবাস। আগুন লাগার পরপর সিটি কাউন্সিলে কর্মরত সবাইকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে। এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রবাসী বাংলাদেশিদের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

আবাসন ব্লকে থাকা বাংলাদেশিদের সাথে কথা বলে জানা যায়, তাদের রুমে থাকা পাসপোর্ট, টাকা-পয়সা,মোবাইলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতি হয়েছে ।

কুমিল্লার প্রবাসী মোহাম্মদ রিপন বলেন, আমাদের রুমেমালদ্বীপের রুপিয়া এবং ইউএস ডলার ছিল যা অনেকেই দেশে যাবে বলে পাঁচ ছয় মাস ধরে দেশে টাকা না পাঠিয়ে দেশে যাওয়ার সময় কেনাকাটা করার জন্য রেখেছিলো। জমানো টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলের পাশে থাকা আবাসন ব্লকে মালে সিটি কাউন্সিলের সমস্ত কর্মচারীকে এখন অস্থায়ী আশ্রয় হিসাবে ইমাদউদ্দিন স্কুল মাঠে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট। আরও পরিদর্শন করেন মালে শহরের সিটি কাউন্সিলর, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ, মিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জসিম উদ্দীন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার বলেন, আমি মালদ্বীপের এমএনডিএফ এর প্রধানসহ মন্ত্রণালয়ে এবং এখানে এসে মালে শহরের সিটি কাউন্সিলারের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন বাংলাদেশি নাগরিকদের অস্থায়ী আশ্রয় কেন্দ্র থেকে আজকের মধ্যেই স্থায়ী আবাসনে সরিয়ে নেয়া হবে।

মালে সিটি কাউন্সিল জানিয়েছে , আবাসন ব্লকে ১৬৬ জন কর্মী রয়েছে। তাদের সবাইকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। কাউন্সিল কর্তৃপক্ষের কাছ থেকে ত্রাণ সহায়তাও দেয়া হয়েছে। তবে প্রবাসীদের অভিযোগ এখানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।

উল্লেখ, নিলাম বাজারে এর আগেও ২০১৫ এবং ২০১৭ সালে দু’টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দু’টি ঘটনাই অগ্নিসংযোগ বলে সন্দেহ করা হচ্ছে।

Tags: অগ্নিকাণ্ডমালদ্বীপ
Previous Post

পদ্মা সেতুর মতো মেট্রোরেল করতে গিয়েও বাধা এসেছে: প্রধানমন্ত্রী

Next Post

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

Next Post
নদীতে শীতল জলপ্রবাহের দৃশ্য, ধোঁয়াটে আকাশ ও দূরবর্তী গাছের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

অধ্যাপক সারাহ গিলবার্টসহ কর্মকর্তাদের ইনসেপ্টা পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক সারাহ গিলবার্টের ইনসেপ্টা পরিদর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT