চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিকির নতুন সভাপতি জাভেদ আখতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাভেদ আখতার নতুন চ্যানেল আই সভাপতি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ২০২৪-২৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। এ ছাড়া শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম. ওয়াকার জ্যেষ্ঠ সহসভাপতি এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানিয়েছে, গত বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ফিকির ৬০তম বার্ষিক সাধারণ সভায় ফিকির ২০২২-২৩ মেয়াদের বর্তমান সভাপতি নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন জাভেদ আখতার বলে ঘোষণা করা হয়। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর ২০২৪ সালের ১ জানুয়ারি নবনির্বাচিত ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবেন।

নবনির্বাচিত সভাপতি জাভেদ আখতার বলেন, বাংলাদেশের সূচনালগ্ন থেকে অর্থনৈতিক কাঠামো তৈরিতে ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে ফিকি। বিশেষ করে, এই চেম্বারের সভাপতির পদ গ্রহণ করা আমার জন্য একই সঙ্গে অত্যন্ত সম্মানের এবং গভীর দায়িত্ববোধের। প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশকে বিনিয়োগের বাতিঘরে পরিণত করতে চালিকাশক্তি হিসেবে কাজ করছে ফিকি।

ফিকির বর্তমান সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, আমি নবনির্বাচিত সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি, নতুন বোর্ড ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকার এবং অন্যান্য ষ্টেক- হোল্ডারদের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

Tags: জাভেদ আখতার
Previous Post

কঠিন গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি-প্যারাগুয়ে

Next Post

ঠাণ্ডা মাথায় চিন্তা করছেন স্কালোনি

Next Post
ফুটবল তারকা রবার্ট লেভানদোভস্কি ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাণ্ডা মাথায় চিন্তা করছেন স্কালোনি

নেতানিয়াহু বৈরুতের বিরুদ্ধে হুমকি দেন, আন্তর্জাতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার পর বৈরুতকে ধ্বংসযজ্ঞে পরিণত করার হুমকি দিলেন নেতানিয়াহু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT