চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সংস্কারে অবদান রাখতে আগ্রহী ফিনল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 04, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সংস্কারে আগ্রহী ফিনল্যান্ডের প্রতিনিধি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তবর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তা বলেছেন, বাংলাদেশের সংস্কারে অবদান রাখতে আগ্রহী ফিনল্যান্ড। যেকোন প্রয়োজনে এগিয়ে আসতে আগ্রহী দেশটি।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তা।

বৈঠকে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণআন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন এবং দেশের সংস্কারে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লাহদেভিয়ের্তা বলেন, ফিনল্যান্ড সরকার বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং আরও এক মিলিয়ন ইউরো সুশীল সমাজের মাধ্যমে দেবে।

অধ্যাপক ইউনূস শিক্ষার্থী বিপ্লব, সংস্কার কমিশনের কাজ এবং তার সরকারের কাছ থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারী শাসক দেশ ছাড়ার পর দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল, কিন্তু দ্রুত ও কঠোর সংস্কারমূলক পদক্ষেপে এরই মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।

তিনি বলেন, ‘রিজার্ভ বাড়ছে’ এবং সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক অর্থ পরিশোধ শুরু করেছে। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।।

রাষ্ট্রদূত জানান, ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং বিডার মাধ্যমে এফডিআই দ্রুত প্রক্রিয়াকরণের আহ্বান জানান।

ফিনিশ প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি কক্সবাজারে একক ব্যবহারের প্লাস্টিককে প্লাস্টিক শিটে পরিণত করার জন্য পুনর্ব্যবহার করতে আগ্রহী। এসব রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।

রাষ্ট্রদূত জানান, ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে ফিনিশ পক্ষের আগ্রহ রয়েছে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

Tags: অন্তবর্তী সরকারফিনল্যান্ড
Previous Post

পদ্মা সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত

Next Post

গাজা শাসন নিয়ে হামাস-ফাতাহর বৈঠক

Next Post
গাজা শাসন নিয়ে হামাস-ফাতাহর বৈঠকের ছবি, দুই পক্ষের প্রতীক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা শাসন নিয়ে হামাস-ফাতাহর বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ক্যাম্পাসের দৃশ্য, প্রাচীন স্থাপনা ও সবুজ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT